করোনাভাইরাস সংকটকালীন সৌদি আরবে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ চালু: প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, সৌদি আরব : সৌদি আরবে বসবাসরত ২২ লাখ প্রবাসী বাংলাদেশীর জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদানে চালু হয়েছে ‘প্রবাস বন্ধু কল সেন্টার। সৌদিআরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় ২৯ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর এটুআই কর্তৃক যৌথভাবে উদ্বোধন করা হয় প্রবাস বন্ধু কলসেন্টার।
করোনাভাইরাস সংক্রমণের সংকটকালীন পরিস্থিতিতে এই কলসেন্টারের মাধ্যমে সৌদিআরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদান করবেন প্রবাসী বাংলাদেশী ডাক্তারগণ। এর মাধ্যমে সৌদিআরবে অবস্থানকারী যেকোন প্রবাসী একটি হান্টিং নম্বর +৮৮ ০৯৬১১ ৯৯৯ ১১১-এর মাধ্যমে অথবা ইমো নম্বর (ফ্রি) ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০-এর মাধ্যমে কল করলে সেই কলটি সৌদিআরবে বাংলাদেশি ডাক্তারদের যে পুল রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট ডাক্তারগণ আগ্রহী সেবাপ্রার্থীকে এর মাধ্যমে সৌদি সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা ও পরামর্শ দিবেন। ইতোমধ্যে ৬৭ জন সৌদি প্রবাসী বাংলাদেশী ডাক্তার এ কলসেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদানের অঙ্গীকার নিয়ে corona.gov.bd-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন এবং আরো প্রায় ২৫০ ডাক্তার এই সেবা প্রদানের বিষয়ে আগ্রহ প্রদান করেছেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা প্রবাসীগণ corona.gov.bd ওয়েবসাইট থেকেও পাবেন। উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই (মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত) এর কারিগরি সমন্বয় ও সহযোগিতায় ওয়েজ আর্নার্স বোর্ডের প্রবাস বন্ধু কলসেন্টারটি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানে পুনঃকার্যকর করা হয়েছে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং