যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে শুক্র ও শনিবার আরও ৬ বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে শুক্র ও শনিবার আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২ মে শনিবার ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদির সন্তান এবং নিউইয়র্কস্থ আড়াইহাজার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ফজলুর রহমান ফজলু (৬০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ মে শুক্রবার উইনথ্রপ হাসপাতালে ইন্তেকাল করেছেন সুরাইয়া আহমেদ (৮৫)। তিনি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীনের শাশুড়ি। ৯ এপ্রিল সুরাইয়া আহমেদকে ঐ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একইদিন চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার খানপুর গ্রামের সন্তান লং আইল্যান্ডের বাসিন্দা রথীন্দ্রনাথ কুমার সরকার (৫৫)। নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটিতে করোনা মহামারিতে মারা গেছেন আব্দুল কাদের মাখন (৭১)।শুক্রবার করোনা মহামারিতে মারা যান প্রবাসী বাংলাদেশি নিউইয়র্কের জ্যামাইকার অধিবাসী ফরিদউদ্দিন (৭৩) এবং ব্রুকলিনের বাসিন্দা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান শামসুদ্দিন চৌধুরী (৫৫)।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং