Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাড়বে মানুষের আয়ু!আগামী ২৫ বছরের মধ্যেই মানুষের বয়স চূড়ান্তভাবে চিকিৎসা বিজ্ঞানের নিয়ন্ত্রণে নিয়ে আসার সম্ভাবনা শতকরা ৫০/৫০ ভাগ

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: July 7, 2011 | 11:12 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিজ্ঞানী অর্বে ডি গ্রে’র অনুমান সত্য হলে ১৫০তম জন্মদিন দেখার সৌভাগ্য যার হবে তার জন্ম ইতিমধ্যেই হয়ে গেছে। অর্বে ডি গ্রে একজন বায়োমেডিক্যাল জেরোন্টোলজিস্ট। মানুষের আয়ু নিয়ে গবেষণায় নিবেদিতপ্রাণ ‘সেনস ফাউন্ডেশন’-এর প্রধান বিজ্ঞানী তিনি। তার বিশ্বাস, বয়স বাড়ানো ঠেকাতে চিকিৎসকরা তার জীবদ্দশায়ই প্রয়োজনীয় সব রকমের উপায় পেয়ে যাবে। বার্ধক্যের সঙ্গে সঙ্গে যে রোগবালাই দেখা দেয় সেগুলো থেকে পুরোপুরি মুক্তির উপায় এবং যতদিন ইচ্ছা বাঁচার পথ খুঁজে পাওয়া সম্ভব হবে। বৃটেনের রয়েল ইনস্টিটিউশন একাডেমী অব সয়েন্সে একটি বক্তৃতা দেয়ার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ২৫ বছর বা এ সময়কালের মধ্যেই মানুষের বয়স চূড়ান্তভাবে চিকিৎসা বিজ্ঞানের নিয়ন্ত্রণে নিয়ে আসার সম্ভাবনা শতকরা ৫০/৫০ ভাগ। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, আজকাল অনেক সংক্রামক রোগ যেভাবে চিকিৎসা করে সারানো সম্ভব হচ্ছে, মানুষের বার্ধক্যও এভাবে চিকিৎসার মধ্য দিয়ে এড়ানো সম্ভব হবে। বর্তমানে অনেক মানুষই নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়। ভবিষ্যতে এ চিকিৎসার আরও প্রসার ঘটে জিন থেরাপি, স্টেম সেল থেরাপি, ইমিউন স্টিমুলেশনসহ আরও নানা ধরনের অত্যাধুনিক ব্যবস্থা নেয়া সম্ভব হবে যাতে করে দেহসৌষ্ঠব ধরে রাখা যাবে। এ খবর দিয়েছে বিডিনিউজ।  ডি গ্রে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক সেনস ফাউন্ডেশনের প্রধান এ বৈজ্ঞানিক কর্মকর্তা ২০০৯ সালে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বার্ধক্য সম্পর্কে তিনি বলেন, জীবনভর সারা দেহে বিভিন্ন ধরনের কোষ ও আণবিক ক্ষয়ক্ষতির কারণে মানুষ বুড়িয়ে যেতে থাকে। এ ক্ষয়ক্ষতিগুলো মারাত্মক পর্যায়ে চলে যাওয়ার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা নেয়া যেতে পারে। আর তা থেকেই পূরণ হতে পারে বেশিদিন বাঁচার আশা। তার মতে- দেহে কোষের ক্ষয়সহ অন্যান্য ক্ষয়ক্ষতি নির্দিষ্ট সময় পরপর সারানো যেতে পারে যাতে তা এমন পর্যায়ে না পৌঁছায় যা রোগের কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই বাড়তে পারে মানুষের আয়ু। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV