নিউইয়র্কে ৩ মে করোনায় ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরায় ৩ মে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
হাসপাতাল এবং স্বজনরা জানায়, নিউইয়র্কের কর্নেল হাসপাতালে টানা ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ৩ মে ভোরে মৃত্যু হয়েছে রেস্টুরেন্ট ব্যবসায়ী সমীর চন্দ্র দেবের (৫৮)। নাট্যকর্মী প্রতিমা সুমি’র হাজবেন্ড সমীর চন্দ্র দেব।
একইদিন বিকেলে এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন ইস্ট এলমহার্স্ট এলাকার অধিবাসী এবং মৌলভীবাজারের সন্তান আলহাজ্ব কয়সর আহমেদ (৭২)। করোনা মহামারিতে এ নিয়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২২০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হল।
ব্যবসায়ী সমীর চন্দ্র দেবের মৃত্যুতে ড্রামা সার্কল নিউইয়র্ক এর শোক প্রকাশ
নাট্যকর্মী প্রতিমা সুমি’র হাজবেন্ড সমীর চন্দ্র দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ড্রামা সার্কল নিউইয়র্ক।
শোকবার্তায় বলা হয়, নিউইয়র্ক এর সংস্কৃতি অংগনের অন্যতম প্রিয়মূখ এবং ঢাকা ড্রামা নিউইয়র্ক এর সদস্য, নিউইয়র্ক এর নাট্য পরিবারের বন্ধু সুমি’কে এই শোক সামাল দেবার শক্তি দেবেন সৃষ্টিকর্তা, এই প্রার্থনাই করছি। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে সমস্ত পরিবার তাদের পরিবারের আপনজনদের হারিয়েছেন একই সাথে তাদের সকলের প্রতিও সমবেদনা রইলো।এই দু:সময়ে সৃষ্টিকর্তা তাদের মনোবলকে সুদৃঢ় রাখুন সেই প্রার্থনা করছি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests