মাস্ক না থাকায় ফিরে যেতে বলায় প্রহরীকে গুলি করে হত্যা মিশিগানে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিশিগানে ভ্যারাইটি স্টোরে প্রবেশের সময় মাস্ক না পরার জেরে গুলি করে হত্যা করা হয়েছে প্রহরীকে। জানা গেছে, একজন নারী, তার প্রাপ্ত বয়স্ক মেয়ে এবং স্বামীকে নিয়ে ভ্যারাইটি স্টোরে ঢুকতে চান। কিন্তু ওই নারীর সঙ্গে থাকা মেয়ের মুখে মাস্ক না থাকার কারণে নিরাপত্তা প্রহরী তাকে ভেতরে ঢুকতে দিতে রাজি হচ্ছিলেন না। এ ঘটনার জেরে ওই প্রহরীকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত শুক্রবার মিশিগানের ফ্লিন্ট এলাকায় প্রহরী কেলভিন মুনেরলিনকে হত্যা করা হয়। গিনেস কাউন্টি প্রসিকিউটর ডেভিড লেটন বলেন, প্রাপ্ত বয়স্ক মেয়েকে দোকানে ঢুকতে বারণ করে ফিরে যেতে বলার জেরে তারা রেগে গিয়ে প্রহরীকে গুলি করে হত্যা করেছে। তেগ (৪৫), তার স্বামী ল্যারি তেগ (৪৪) এবং তাদের মেয়ে রমনিয়া বিশপ (২৩) বর্তমানে হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে হত্যাসহ অস্ত্রমামলা করা হয়েছে। সরকারি নির্দেশনা না মেনে মাস্ক ছাড়াই বের হওয়ার ব্যাপারেও অভিযোগ গঠন করা হয়েছে মেয়ে রমনিয়া বিশপের বিরুদ্ধে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








