আগামী ২৩ জুন নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠেয় নির্বাচনে ফিরলেন দুই বাংলাদেশি-আমেরিকান নারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে আগামী ২৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ফিরলেন বাংলাদেশি আমেরিকান মেরি জোবাইদা এবং মৌমিতা আহমেদ। স্থানীয় বোর্ড অব ইলেকশন প্রথমে তাদের আইনগত এবং পেশাগত নামের পার্থক্যের কারণে মনোনয়নপত্র বাতিল করে দেয়। গতকাল সোমবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক তাদের পক্ষে রায় দেন। এর ফলে আগামী ২৩ শে জুন প্রাইমারি ব্যালটে তাদের নাম থাকছে। কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক লিওনার্দ লিভোটি রায়ের পর স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ফলে এ দুই বাংলাদেশি আমেরিকান নারীর নির্বাচনে লড়তে কোনো বাধা থাকলো না।
রাজ্য অ্যাসেম্বলিতে ডিস্ট্রিক্ট ৩৭ নম্বরে অ্যাসেম্বলি সদস্য পদে নির্বাচনের জন্য ব্যক্তিগত ও পেশাগত নাম পরিবর্তন করেন মেরি জোবাইদা এবং নর্থইস্ট কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪’র কুইন্স ৭২ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার পদে মৌমিতা আহমেদ। মেরির আসল নাম হলো মেহেরুন্নিসা। অন্যদিকে ডেমোক্রেটিক ডিস্টিক্ট লিডার পদের জন্য মৌমিতা নামে প্রচারণা চালালেও তার আসল নাম আতকিয়া। যে কারণে দুই মুসলিম বাংলাদেশি নারীকে ব্যালট থেকে বাদ দেয় বোর্ড অব ইলেকশন। তাদের দুজনের পক্ষে আইনি লড়াই করেন আইনজীবী আলী নাজমি।
নিউইয়র্কের কুইন্সে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মানুষের বসবাস হলেও এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ান বংশোদ্ভুত কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। আগামী ২৩ জুন কুইন্সে অনুষ্ঠেয় নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য ক্যাথি নোলানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোবাইদা। ক্যাথি নোলান ১৯৮৫ সাল থেকে ওয়েস্টার্ন কুইন্সে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭’র পক্ষে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে মৌমিতা আহমেদ নর্থইস্ট কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪’র কুইন্স ৭২ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity