যুক্তরাষ্ট্রে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০ ডলার, সর্বোচ্চ ৪২ ডলার এবং বাংলাদেশে সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা : প্রবাসীরা দেশে জাকাত-ফিতরার অর্থ পাঠাতে পারেন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০ ডলার এবং সর্বোচ্চ ৪২ ডলার নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্ক শরীয়াহ্ বোর্ডসহ ইসলামিক স্কলাররা এ তথ্য জানিয়েছে। তবে নিউইয়র্ক শরীয়াহ্ বোর্ড এ বছর জনপ্রতি সর্বোচ্চ ৪২ ডলার এবং সর্বনি¤œ ফিতরা ৭ ডলার নির্ধারণ করেছে।
নিউইয়র্কের ইসলামিক স্কলাররা জানিয়েছেন, গম বা আটার বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে। কিসমিস, আনার ও পনির বাজারমূল্য হিসাব করে জন প্রতি সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে ৪২ ডলার। যাদের বার্ষিক সমুদয় ব্যয় মিটিয়ে ২ হাজার ৫শ ডলার অথবা সাড়ে ৭ ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে জাকাত ও সাদাকুতুল ফিতর আদায় করতে হবে।
ইসলামিক স্কলাররা জানান, সর্বনিম্ন ফিতরা নির্ধারণ হয় গমের মূল্যের ভিত্তিতে এবং কিসমিস, আনার ও সমমানের মূল্যবান ফলের ভিত্তিতে সর্বোচ্চ ফিতরা নির্ধারিত হয়। সে অনুযায়ী সর্বনিম্ন ফিতরা ১০ ডলার ও সর্বোচ্চ ৪২ ডলার ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে এর বেশিও আদায় করা যাবে।
ইসলামিক স্কলাররা বলেন, কেউ যদি নির্ধারিত সর্বোচ্চ ফিতরার বেশি আদায় করতে চান তাহলে তা আদায় করতে পারেন তবে সর্বনিম্ন ফিতরা অবশ্যই দিতে হবে।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে অভিভাবককে এই ফিতরা আদায় করতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। ইসলামিক স্কলাররা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জাকাত ও ফিতরা আদায়ের সুযোগ না থাকলে প্রবাসীরা দেশে জাকাত ও ফিতরার অর্থ পাঠাতে পারেন।
বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা
বাংলাদেশে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার ৪ মে সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। জাতীয় মসজিদে বায়তুল মোকাররমের বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। তার আগের বছর ছিল সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।
ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়। তবে খুচরা বাজার মূল্যের তারতম্যের কারণে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় করা যায়।
ঈদ-উল-ফিতরের নামাজের আগে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যেকোনও একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা ফিতরা আদায় করতে পারেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests