বাংলাদেশে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখন করোনা ভাইরাস আতঙ্কে কালাতিপাত করছে। সমগ্র বাংলাদেশ এই মহামারীর কবলে পড়েছে।বাংলাদেশে যে কোন প্রাকৃতিক দূর্যোগ ও মহা মারিতে বরাবরের মত এবার ও বসে নেই ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ।

ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী (সোহেল) তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিটির কিছু এলাকা, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক এবং সেচ্ছাসেবকদের মাঝে পি পি ই, এলাকার জনসাধারনদের মধ্য মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান এবং জনসচেতনতা মূলক লিফলেট। যা তিনি ২৯-০১-২০২০ থেকে বিতরন করে এসেছেন।
তিনি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহীকর্মকর্তাকে অতি উন্নত মানের ১০ পিচ পিপিই ও ১৫০ পিচ মাস্ক ও কিছু লিফলেট দিয়ে বিজয়করা গ্রাম সহ বিভিন্ন গ্রামে প্রায় ৭০০ মাস্ক এবং আরো ৪০ পিচ পিপিই, ৬০০ পিচ হাত ধোয়ার সাবানসহ এলাকার দানশীল ব্যক্তিদের সমন্বয়ে গ্রামের হতদরিদ্র ৭৫০ পরিবারের জন্য খাদ্যসামগ্রি সামাজিক দূরত্ব মেনে সকলের বাড়ীতে পৌঁছানোর ব্যবস্থা করেন।

তার সুপারিশে নো – এক্সিট টেক্সটাইল এর এম ডি মাহাবুবুল আলম চৌধুরী (নয়ন) করোনার প্রার্দুরভাবের জন্য লক ডাউনে থাকা কাজ কর্ম হারিয়ে এক অনিশ্চয়তার মাঝে কালাতিপাত করা জনগনের সাহায্যে নয়ন চৌধুরী ১০০০০০ টাকা যুবরাজ চৌধুরী মাধ্যমে প্রদান করেন।
যুবরাজ চৌধুরী আরো টাকা যোগ করে এলাকায় গঠিত ত্রান বিতরন কমিটির নিকট হস্তান্তর করে।

তারই ধারাবাহিকতা লক ডাউনের জন্য দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকয় চেষ্টা করেও তার অতি পরিচিত আমেরিকার নিউইয়র্কে কিরন টিভির চেয়ারম্যান নিহার সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক ও আইনজীবী তানবীর সিদ্দিকী এবং কক্সবাজার হোটেল সীগালের সিইও রুমি সিদ্দিকীকে কথা দিয়েছিলেন কিছু পিপিই ও মাস্ক পাঠাবেন লক ডাউন কিছুটা শিথিল হলে তিনি তা পাঠাতে সক্ষম হন।
ঐ পিপিই, মাস্ক, ও লিফলেট গুলো রিসিভ করেন ফিরোজ সিদ্দিকী তিনি সুন্দর ভাবে বন্টন করেন এবং ছবি তুলে পাঠান। কথা দিয়ে কথা রাখতে পারায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চৌধুরী।

যুবরাজ চৌধুরীর আগামী পরিকল্পনা আগামী ১০-৫-২০২০ ইং পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে তার নিজ এলাকায় গরিব ও অসহায় সকল পরিবারের মধ্যে সেমাই, চিনি, দুধপাউডার, ও অন্যান্য সামগ্রি বিতরন করবেন।
আগামী ১২-৫-২০২০ ইং কদম মোবারক এতিমখানা চট্টগ্রামে ঈদের খাদ্য সমগ্রী প্রদান করবেন।
ভয়েস অব আমেরিকা চট্টগ্রামের সংবাদদাতা হাসান ফেরদৌস সহ আলোচনা করে চট্টগ্রাম শহরে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করার জন্য ইতিমধ্যে ত্রিশ হাজার টাকা দিয়েছেন যুবরাজ চৌধুরী এবং আরো দিবেন বলে আশাবাদী।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








