Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন অঞ্চল করোনাভাইরসের নতুন হটস্পট

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: May 6, 2020 | 1:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : ওয়াশিংটন অঞ্চল করোনাভাইরাসের হট স্পট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের রাজধানীতে বিশেষ করে আফ্রিকান-আমেরিকান এবং লাতিন জনগোষ্ঠীর লোকরা সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে। ওয়াশিংটন এবং পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ায় বর্তমানে ৫০ হাজারের বেশী লোক কোভিড-১৯এ আক্রান্ত এবং প্রায় ২ হাজার ৩০০ লোক মারা গেছে।

ম্যারিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান এপ্রিলের প্রথমদিকে আশঙ্কা করেছিলেন, নিউইয়র্কের পরে এই অঞ্চল মহামারির অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হবে। মার্চের শেষ দিক থেকে লকডাউন ও স্কুল বন্ধ এবং জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা সত্ত্বেও এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওয়াশিংটন সীমান্তের কাছে ম্যারিল্যান্ডের মন্টোগেমারি কাউন্টির স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান ট্রাভিস গ্যালেস এএফপিকে বলেন, “আমরা উচ্চ জনবসতি ও জনঘনত্বপূর্ণ এলাকায় আছি।”

তিনি বলেন, “জরুরি কাজে নিয়োজিত আমাদের বিপুল সংখ্যক শ্রমিক রয়েছে, তাদের কাজে যেতে হয়, সেখানে সংক্রমন ছড়িয়ে পরার বড় আশঙ্কা রয়েছে।” যুক্তরাষ্ট্রের রাজধানীর উত্তরে মন্টোগোমারি কাউন্টিতে ১০ লাখের মতো লোক বাস করে। মঙ্গলবার পর্যন্ত সেখানে ৫ হাজার ৫৪১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ২৯২ জনের মৃত্যু হয়েছে। গোটা ম্যারিল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪০০ জন এবং মোট মারা গেছে ১ হাজার ৩০০ জন।

অনেক এলাকার জরুরি শ্রমিক আফ্রিকান-আমেরিকান এবং লাতিন জনগোষ্ঠীর লোক, তাদের সংক্রমন এবং মৃত্যুর হার হোয়াইটদের তুলনায় বেশী। গ্যালেস বলেছেন,“তারা সাধারণত দুই বেডরুমের বাসায় দুই পরিবার থাকে।” তাদের একজনের করোনা পজিটিভ হলে অন্যদেরমধ্যে ছড়িয়ে পড়ে, সেখানে আইসোলেশনের কোন সুযোগ নেই। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ১৫ মে থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে লকডাউন শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে। তবে লকডাউন শিথিল করার মতো অবস্থা তৈরি হয়নি এমন চাপও রয়েছে। ভার্জিনিয়ায় এ পর্যন্ত ১৯ হাজার ৫০০ লোক করোনায় আক্রান্ত হয়েছে,মারা গেছেন ৭০০ জন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV