Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনা বিপর্যয়ে মুফতী ইসমাঈলের অনন্য সাহসী ভূমিকা

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: May 7, 2020 | 8:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত নিউইয়র্ক প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশী আলেম এবং জ্যাকসন হাইটস আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতী মুহাম্মদ ইসমাঈল। তিনি করোনায় মৃতদের জানাজা, দাফন-কাফন ও আক্রান্তদের স্বাস্থ্য পরামর্শ ও মৃতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। নিউইয়র্কে ঘর বন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন (৩৫ ডলার মূল্যের ১০টি আইটেমের) ফুড বক্স। এখন পর্যন্ত তিনি ৩০০ এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

 সূত্র জানায়, করোনার প্রাথমিক পর্যায়ে মৃতদের জানাজা পড়িয়ে ব্যাপক প্রশংসিত হন এ আলেম। পরবর্তীতে সংকট দীর্ঘ হলে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর কালচারাল সেন্টারের পক্ষ থেকে নিউইয়র্কের ঘরবন্দি পরিবারে ফুড বক্স বিতরণের উদ্যোগ নেন। এলমাহার্স্ট, জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকায় শুরু করলেও এখন অন্যান্য শহরেও চলছে বিতরণ কার্যক্রম। প্রতি সোমবার থেকে শুক্রবার ঘরে ঘরে গিয়ে নিজেই ফুড বক্স পৌছে দেন তিনি। প্রতি রোববার আন-নূর সেন্টার থেকে ৫০টি পরিবারকে সরাসরি ফুড বক্স প্রদান করা হয়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে আরো ১০০০ ফুড বক্স বিতরণের উদ্যোগ নিয়েছেন দরদী এ আলেম। বাংলাদেশেও তিনি সহায়তা করে যাচ্ছেন। ’আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ’ নামক একটি সংস্থা এ সহায়তা পৌছে দিচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার দরিদ্র, আলেম ও মধ্যবিত্ত পরিবারে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ যখন স্বেচ্ছায় ঘরবন্দি এই বিপদ সময়ে প্রবাসীদের প্রতি একজন আলেমের আন্তরিকতায় মুগ্ধ নিউইয়র্কবাসী।  

এ ব্যাপারে জানতে চাইলে নিউইয়র্ক থেকে মুফতী মুহাম্মদ ইসমাঈল বলেন, বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাসূল (সা.) এর সুন্নত। এ সুন্নাতের উপর আমল করা একজন আলেম হিসেবে আমার দায়িত্ব। আমি প্রশংসা পাওয়ার জন্য নয়, সেই সুন্নাতের উপর আমল করার চেষ্টা করছি মাত্র। আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV