Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সামাজিক জীবন প্রভাবিত করছে ফেসবুক, টুইটার

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: July 8, 2011 | 12:18 AM

ইউএসএ নিউজ ডেস্ক: প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে আধুনিক বিশ্বকে। তাতে একদিকে বিশ্ব দ্রুতগতিতে এগিয়ে চলেছে সামনের দিকে। অন্যদিকে মানুষের মাত্রাতিরিক্ত প্রযুক্তি নির্ভরশীলতা ক্ষতিগ্রস্ত করছে তাদের পারিবারিক বন্ধন বা সম্পর্ককে। সমপ্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় এ ধরনের একটি উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে। জরিপে বলা হয়েছে- টুইটার, ফেসবুক ও ই-মেইল পারিবারিক জীবনকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করছে। অবসর সময়ে যেখানে পরিবারকে সময় দেয়ার কথা, সেখানে মানুষ সময় দিচ্ছে প্রযুক্তিকে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পারিবারিক জীবন। জরিপে বলা হয়, এ ধরনের সমস্যার সম্মুখীন অর্ধেকেরও বেশি পরিবার বলেছে, প্রযুক্তির প্রভাবমুক্ত সময় বের করাটা অপরিহার্য।  এমনকি এক তৃতীয়াংশ পিতা-মাতাও বলেছেন, প্রযুক্তি তাদের পারিবারিক জীবনে ফাটল সৃষ্টি করেছে। গবেষণায় বলা হয়েছে, শিশু ও প্রাপ্ত বয়স্করাও সামনা-সামনি যোগাযোগ করতে পছন্দ করে। ফলে প্রতিদিন অসংখ্য ই-মেইল ও সামাজিক বার্তার ঝক্কি সামলাতেই দিনের বেশির ভাগ সময় পার হয়ে যায়। এতে বলা হয়, যেসব পরিবারের পিতা-মাতা সন্তানের পরিবর্তে ই-মেইল ও সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটগুলোতে বেশি সময় ব্যয় করেন, সেটা তাদের পারিবারিক জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ১০ থেকে ১৮ বছর বয়সী শিশু, যারা অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠেছে, তাদের মধ্যে শতকরা ৩৮ জনই স্বীকার করেছে যে, ই-মেইল বা বার্তা পড়তে ও পাঠাতে তারা বহু সময় ব্যয় করে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে শতকরা ৩৪ জনও একই মন্তব্য করেছেন। একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টস বলেন, ফেসবুক বা টুইটারের মতো ওয়েবসাইটগুলো বেশ উপভোগ্য ও নেশার মতো। তা সত্ত্বেও অন্য সব কিছুর মতো, যোগাযোগের ক্ষেত্রে পরিমিত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV