Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসীদের মৃত্যুহীন একটি দিবস

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: May 7, 2020 | 11:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে ৬ মে বুধবার কেউ মারা যাননি। টানা দেড় মাস পর এই একটি দিন প্রবাসীরা অতিবাহিত করলেন মৃত্যুর কোন সংবাদ ছাড়া। তবে এদিন নিউইয়র্কে প্রবীন দুই প্রবাসী মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এর একজন সৈয়দা জিন্নাতুল বাহার (৬৯), হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন রমিজ মিয়া (৬৭) কুইন্স হাসপাতালে ছিলেন কিডনি রোগের চিকিৎসার জন্যে। অপরদিকে, ৫ মে মঙ্গলবার নিউইয়র্কে আরো ৩ বাংলাদেশী মারা যাবার তথ্য এসেছে। এর আগে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছিল। এরফলে মঙ্গলবার ৪ জনের মৃত্যু হলো।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে শ্রমিক ইউনিয়নের লিডার কাজী মুনির জানান, ইয়েলো ট্যাক্সি চালক নজরুল ইসলাম (৫৩) মঙ্গলবার ৫ মে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বিয়ানিবাজার পৌরসভার আওয়ামী লীগ নেতা, দীর্ঘদিন যাবত নিউইয়র্কে বসবাসরত হাজী আব্দুল হাফিজ দুদু মিয়া (৭৫)। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানিবাজার সমিতির কর্মকর্তারা। একইদিন ব্রঙ্কসে লেবানন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সিলেটের সন্তান এবং ব্রঙ্কস মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা-সদস্য শুক্কুর আলীর মা জুলেখা বিবি (৭৮)। মুসলিম সেন্টারের সেক্রেটারি ও আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিউইয়র্ক স্টেটে ৫ মে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩২ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ২৩০। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। এসব তথ্য জানান স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো। ক্যুমো উল্লেখ করেছেন যে, মৃত্যুর হার কমেছে অনেক আগের মাসের তুলনায়। একইভাবে হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে গমনের হারও কমেছে। এজন্যে নিউইয়র্ক স্টেটের লকআউট শিথিলের জন্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

শোক প্রকাশ

এদিকে, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মহিবুর রহমান খান শাহীনের পিতা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা হাজী সওয়াবুর রহমান (৮২) ৪ মে স্থানীয় একটি সিনিয়র সেন্টারে ইন্তেকাল করেছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV