Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 9, 2020 | 4:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেটি মিলার হোয়াইট হাউজ কমপ্লেক্সেই কাজ করতেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিচারকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে গত দুদিনে হোয়াইট হাউজে দুজন কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হলো। বিবিসি ও এপির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার হোয়াইট হাউস কেটি মিলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। কেটি মিলারের করোনা পজেটিভ ধরা পড়ার পর তার স্বামী স্টিফেন মিলারের পরীক্ষা করানো হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। গত বৃহস্পতিবার পরীক্ষা করে কেটি মিলারের করোনা নেগেটিভ পাওয়া যায়।

খবরে বলা হয়েছে, কেটির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তারা আইওয়ার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা পেন্সের বিমান এয়ার ফোর্স টু থেকে তার ছয় সহযোগীকে নামিয়ে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ছয় সহযোগী সাম্প্রতিক সময়ে কেটির সংস্পর্শে এসেছিলেন। হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ওয়েস্ট উইংয়ের স্টাফদের নিয়মিত পরীক্ষা করা হয়। তবে মাইক পেন্সের স্টাফরা এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের পাশেই অবস্থান করেন। তাদের পরীক্ষা করা হয় অপেক্ষাকৃত কম।

তবে সহযোগী আক্রান্ত হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা নেগেটিভ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

হোয়াইট হাউস বলছে, ‘প্রেসিডেন্টের সুরক্ষায় সতর্কতার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’ শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে কেটি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বেশ কিছুদিন আগে তার করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা হয়েছিল; তখন ভালোই ছিলেন। হঠাৎ করে আজ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ