Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের বাইরে আজান প্রচার শুরু (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: May 9, 2020 | 3:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ থেকে বাইরে আজানের অনুমতি পেয়েছে গত ৭ মার্চ বৃহস্পতিবার। মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আব্দুল মুহিত ৮ মার্চ শুক্রবার মসজিদে মাগরিবের আজানের মাধ্যমে এর শুভ সূচনা করেন। এ থেকে মসজিদটির মাইকিং এ আজানের ধ্বনি বাইরের মুসুল্লিরা শুনতে পারছেন। এখন থেকে নিয়মিত ভাবে জোহর, আসর এবং মাগরিবের আজান মাইকিংয়ের মাধ্যমে বাইরে প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, পার্কচেস্টার জামে মসজিদ থেকে বাইরে আজানের অনুমতি পেয়েছে গত ৭ মার্চ বৃহস্পতিবার। জোহর, আসর এবং মাগরিবের আজানের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এ আজানের ধ্বনি মসজিদের চার পাশের প্রায় এক কিলোমিটার ব্যাপি শোনা যাবে। এখন থেকে নিয়মিতভাবে জোহর, আসর এবং মাগরিবের আজান মাইকিংয়ের মাধ্যবে বাইরে প্রচার করা হবে।
তারা জানান, মহামারি করোনাভাইরাসের কারণে কর্তৃপক্ষের নির্দেশনামতে মসজিদে নামাজ সহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়মিত আজান প্রচারিত হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিজ নিজ বাসায় নামাজ আদায়ের পরামর্শ দেন তারা।
শুক্রবার প্রথম মসজিদে মাগরিবের আজান মাইকিংয়ের মাধ্যমে বাইরে প্রচারকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি হারুন আলী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, কার্যকরী সদস্য কামরুল হাসান ও হাফিজ মুনাফ, হাফিজ আদিল প্রমুখ।

https://www.facebook.com/USANewsNY/videos/1716476438494798/
https://www.facebook.com/USANewsNY/videos/1106120083079504/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV