করোনাভাইরাসের মহামারিতেও নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের নিরলস সেবা প্রদান অব্যাহত
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারিতেও নিরলস সেবা প্রদান অব্যাহত রেখেছে নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিস ইনক। প্রতিষ্ঠানটি তাদের নিয়মিত সেবা প্রদানের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনা স্টিমুলাস প্যাকেজ, আনএমপ্লয়মেন্ট, আর্থিক অনুদান, এসবিএ লোনসহ অন্যান্য সেবা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।
তিনি জানান, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস করোনাভাইরাসের মহামারির আগে যেমন সেবা দিয়ে আসছিল করোনা মহামারিতেও তেমন সেবা অব্যাহত রেখেছে। তবে মহামারির আগে গ্রাহকরা সরাসরি অফিসে এসে সেবা গ্রহণ করতো। এখন সে সেবা ফোন, ইমেইল, ফ্যাক্স সহ অনলাইনে প্রদান করা হচ্ছে।
স্টিমুলাস প্যাকেজ সহ স্বাভাবিক সকল সেবাই এখন প্রদান করা হচ্ছে। মোহাম্মদ হাসেম জানান, তার অফিসের সকল স্টাফরা পূর্বের মতই ফুল টাইম কাজ করে যাচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনা সেবার কারণে কাজের চাপ বেড়ে যাওয়ায় তাকে সহ অফিসের স্টাফদের ওভার টাইমও করতে হচ্ছে।
এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ১৫ এপ্রিল বুধবার থেকে বর্ধিত করে ১৫ জুলাই বুধবার পর্যন্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা ৯০ দিন বর্ধিত করা হয়েছে। ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (ওহফরারফঁষব) কোনো প্রকার জরিমানা ছাড়া আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত করার সময় সীমা নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্টেট অব ইমার্জেন্সীর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন শুক্রবার এক টুইটার বার্তায় ইনডিভিজুল এবং বিজনেস ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা ৯০ দিন বর্ধিত করার এ ঘোষণা দেন।
নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম এসংক্রান্ত ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিনের ঘোষণা এবং আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) বিধি-বিধান উদ্ধৃত করে ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, গত ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (ওহফরারফঁষব) কোনো জরিমানা ছাড়া আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত নির্ধারিত ছিল। তবে নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন না করতে পারলে পাওনা ট্যাক্স পরিশোধ সাপেক্ষে আবেদনের মাধ্যমে জরিমানা ছাড়া ট্যাক্স রিটার্নের ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়ার বিধান রয়েছে। ট্যাক্স ফাইলিংয়ের জন্য সময় বর্ধিত আবেদন অবশ্য ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে।
কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্টেট অব ইমার্জেন্সী সহ সার্বিক অবস্থা বিবেচনায় রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং সময়সীমা ৯০ দিন বর্ধিত করার ঘোষণা দেন। যা ১৫ এপ্রিল বুধবার থেকে বর্ধিত করে ১৫ জুলাই বুধবার পর্যন্ত করা হয়েছে। সমস্ত করদাতা এবং ব্যবসায়ীদের সুদ বা জরিমানা ছাড়াই অর্থ জমা দেওয়ার এবং অর্থ প্রদানের জন্য এই অতিরিক্ত সময় বলবৎ থাকবে।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন: ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭। [email protected], www.karnafullytax.com
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests