Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সপ্তাহব্যাপী ‘ফুড ডিষ্ট্রিবিউশন’ কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: May 12, 2020 | 2:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম সনামধন্য সামাজিক সংগঠন ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’ (জেবিএফএস)-এর পক্ষ থেকে সপ্তাহব্যাপী ‘ফুড ডিষ্ট্রিবিউশন’ কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচিতে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও যেসকল পরিবার সরকারি সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না বা কভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ হয়েছেন সেসকল পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার ও তৈরী খাবার ‘রমজান উপহার’ হিসাবে প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম আগামী ৭ দিন চলবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।

ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল-আমিন রাসেল জানান, ৫ দিন ইফতার পরিবেশন করা হবে। তারপর পবিত্র ঈদুল ফিতর-কে সামনে রেখে প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রী উপহার হিসাবে দেয়া হবে। জেবিএফএস’র পক্ষ থেকে এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারদের ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ ফাতেমা গ্রোসারীর সামনে থেকে গত ৫ মে মঙ্গলবার ইফতারী বক্স বিতরণের মধ্যদিয়ে এই ‘ফুড ডিষ্ট্রিবিউশন’ কর্মসূচী শুরু হয়। এসময় সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও গত ১০ মে রোববার বিকেল ৫টায় জামাইকা মুসলিম সেন্টারের সামনে থেকে ইফতারী বক্স বিতরণ করা হয়। আগামী ১২ মে মঙ্গলবার পর্যন্ত এই ‘ফুড ডিষ্ট্রিবিউশন’ কার্যক্রম চলবে। এই কর্মসূচীর আওতায় ৩০০ পরিবার উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV