Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’ চালু

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: May 13, 2020 | 1:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে চালু করা হয়েছে ‘ট্রাম্প ডেথ ক্লক’ নামে এক মৃত্যুঘড়ি। এই ঘড়িতে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনা জনিত সংকটের কারণে নিহতদের সংখ্যা প্রকাশ করা হচ্ছে। টাইমস স্কয়ারে মৃত্যুঘড়ির পাশাপাশি একই নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ‘ট্রাম্পডেথক্লক ডট কম’ নামের এই ওয়েব সাইটেও এ সংক্রান্ত পরিসংখ্যান পাওয়া যাচ্ছে।

ট্রাম্প ডেথ ক্লকে লেখা হয়েছে, নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণার আরও এক সপ্তাহ আগে থেকে ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মৃত্যু এড়ানো যেত। কিন্তু ট্রাম্প প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

মঙ্গলবার ট্রাম্প ডেথ ক্লকে ট্রাম্পের অব্যবস্থাপনার কারণে মৃতের সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৫৮৬। তাদের মতে, গত ১৬ মার্চ যুক্তরাষ্ট্রে ব্যবস্থা গ্রহণের এক সপ্তাহ আগেই যদি ব্যবস্থা নেওয়া নেওয়া হতো, তাহলে এ সংখ্যক প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রতিদিনই ট্রাম্পের মৃত্যুঘড়িতে সংখ্যা ক্রমেই বাড়ছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৫৭৩ জন করোনার সংক্রামনে মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৩ হাজার ৩৬৮ জনের। ট্রাম্পের মৃত্যুঘড়ি বলছে, মোট মৃত্যুর মধ্যে ট্রাম্পের অব্যবস্থাপনার কারণে মারা গেছে প্রায় ৬০ শতাংশ। এছাড়া, যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮ হাজার, ৭৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজার ৭৭৭ জন। ইয়ন টিভি, এনডি টিভি, ইউকে মিরর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV