মার্কিন হাউসে ডেমোক্রেটদের ৩ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা প্রস্তাব পেশ, রিপাবলিকানদের সংশয় বাস্তবায়ন নিয়ে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন হাউসে ডেমোক্রেটরা ৩ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা প্রস্তাব পেশ করেছে। এটি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে রিপাবলিকানরা। ১ ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, স্থানীয় ও উপজাতীয় সরকারগুলোর মাধ্যমে খরচের কথা বলা হয়েছে। ২শ বিলিয়ন ডলার খরচ হবে করোনায় স্বাস্থ্য কর্মীদের ঝুঁকিপূর্ণ বেতন নিশ্চিত করতে।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এ প্রস্তাব ঘোষণা দিয়ে বলেন, লাখ লাখ মার্কিনি গভীর দুর্ভোগে পড়েছে। তাদের সহায়তায় এ প্রস্তাব বাস্তবায়ন করা গেলে প্রতিটি মার্কিন পরিবার ১২’শ থেকে ৬ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাবেন। মার্কিন ডেমোক্রেটদের এ ৩ ট্রিলিয়ন সহায়তা প্রস্তাবের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় ইতিমধ্যে ৩ ট্রিলিয়ন ডলার ধার করে করোনা পরিস্থিতি মোকাবেলায় খরচ করছে। তবে অর্থমন্ত্রণালয়ের ওই প্রস্তাবে ডেমোক্রেট ও রিপাবলিকানদের সমর্থন ছিল।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন মনে করছেন সুদের হার অত্যন্ত কম থাকায় আরো ৩ ট্রিলিয়ন ডলারের এ সহায়তা প্রস্তাব বাস্তবায়ন সম্ভব।
এ প্রস্তাবকে স্পিকার ন্যান্সি পেলোসির উদার ইচ্ছে তালিকা হিসেবে মন্তব্য করে সিনেট সংখ্যাগরীষ্ঠ নেতা মিচ ম্যাককনেল, আর-কি বলেছেন এধরনের সহায়তা প্রস্তাব বাস্তবায়নে কোনো তাড়াহুড়া দেখছি না।
রিপাবলিকান সিনেটর জোসেফ ম্যাককার্থি এ সহায়তা প্রস্তাবকে দেখছেন নির্বাচনী আইনকে পরিবর্তনের এক কূটকৌশল হিসেবে। তিনি বলেন, এ প্রস্তাবে কোনো জবাদিহিতা নেই, গণতন্ত্র ও আইনের শাসনে এধরনের প্রস্তাব উদ্বেগজনক। ফক্স নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests