Thursday, 22 October 2026 |
শিরোনাম
চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
সব ক্যাটাগরি

বিশ্বের ৬০ কোটি নারীকর্মী নিরাপত্তাহীন চাকরির ফাঁদে আটকা পড়েছেন

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: July 9, 2011 | 11:15 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বের অর্ধেকেরও বেশি নারীকর্মী চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন। তাদের দেয়া হচ্ছে না উপযুক্ত পারিশ্রমিক বা শ্রম অধিকার। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ৬০ কোটি নারীকর্মী নিরাপত্তাহীন চাকরির ফাঁদে আটকা পড়েছেন। আর তা বেশির ভাগ ক্ষেত্রেই শ্রম আইনের আওতার মধ্যে পড়ে না। বহু নারীকর্মী কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।  তাদের বিরুদ্ধে সহিংসতাও বেড়েছে ব্যাপকহারে, যদিও তাদের চেয়ে বেশি সংখ্যক নারী প্রাথমিক অধিকারগুলো ভোগ করতে পারছেন। জাতিসংঘের ‘ইউএন উইমেন’ সংগঠনটির ১৬৯ পৃষ্ঠায় ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব করার বিষয়টিতে ২৮টি দেশে শতকরা ৩০ শতাংশের বা তার বেশি সাফল্য অর্জিত হয়েছে। তবে সাধারণভাবে পুরুষদের তুলনায় নারীদের ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম পারিশ্রমিক দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, লিঙ্গ বৈষম্য দূর করে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বেশ কিছু দেশ দৃষ্টান্তমূলক ও ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তবে তার চেয়েও বেশি সংখ্যক রাষ্ট্রে নারীরা অর্থনৈতিক সংস্থান ও নাগরিক সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে আরও বলা হয়েছে, প্রায়ই নারীদের নিজেদের শরীরের ওপর নিয়ন্ত্রণের অধিকার দেয়া হয় না। সিদ্ধান্ত নেয়া বা সহিংসতায় সুরক্ষার অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হয় তাদের। বিশ্বের ৬০ কোটি নারী কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন ও তাদের শ্রম আইনে নির্দেশিত অধিকারগুলো দেয়া হচ্ছে না। রিপোর্টে বলা হয়, যদিও  কোন কোন দেশে শ্রম আইনে নারীর অধিকারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো কার্যকর করা হয়নি। এর ফলে নারীরা কর্মক্ষেত্রে নিম্ন মজুরি পাচ্ছেন ও দুর্দশার মধ্যে জীবন যাপন করছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ