নিউইয়র্কে করোনায় বাংলাদেশি সৈয়দ রশিদ মুন্নার মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কালীনজোরা গ্রামের সৈয়দ বাড়ীর সন্তান এবং নিউইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্কে বসবাসরত সৈয়দ মো: রশিদ মুন্না (৪৪)। স্বজদের সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা মুন্না গতকাল ১৩ মে বুধবার জ্যামাইকা হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমাদাদুর রহমান চৌধুরীর ও বিশিষ্ট কমিনিটি নেতা আবু সায়িদ চৌধুরী কুঠির ভাগিনা রশিদ মুন্না স্ত্রী, একপুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাযা ও দাফনের সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests