Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হালাল লাইভ পোল্ট্রি বন্ধে সিনেটর লুইস সেপুলভিদার আইনী প্রস্তাবের বিরুদ্ধে স্টেট সিনেটে এন. মজুমদারের ‌চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 16, 2020 | 5:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে লাইভ পোল্ট্রি (হালাল চিকেন)  বন্ধে আইন পাশ করতে স্টেট সিনেটে সম্প্রতি এ সংক্রান্ত এক প্রস্তাব উত্থাপন করেছেন স্টেট সিনেটর লুইস সেপুলভিদা ও এসেম্বলী ওম্যান লিনডা রোজেনথাল। উত্থাপিত প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়, লাইভ পোল্ট্রির দোকানে বিক্রিত চিকেন ও অন্যান্য প্রাণীর মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার লাভ করতে পারে।

এদিকে স্টেট সিনেটে প্রস্তাবিত এ আইন যাতে পাশ না হতে পারে সে লক্ষে কাজ করছেন নিউইয়র্কে আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল। তিনি সেজন্য স্টেট সিনেটে চিঠি পাঠিয়ে এবং সকল স্টেট সিনেটরের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আইনটি পাশ না করার পক্ষে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছেন।

মোহাম্মদ এন মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, লাইভ চিকেন বা এ ধরনের প্রাণী থেকে করোনা ছড়ায় এ কথা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, করোনার উৎপত্তিস্থল চীনের যে প্রাণী মার্কেট থেকে এ রোগ ছড়িযেছে বলে অভিযোগ উঠেছে সেখানে সাপ, ইদুর, বাদুর, কুকুর বিড়ালের মতো প্রাণী হত্যা করে বিক্রি করা হচ্ছিল। আমেরিকার কোথাও এ ধরনের প্রাণী খাবারের জন্য বিক্রি হয় না। এমন প্রাণীর মাংশ কেউ খায়না। মোহাম্মদ এন মজুমদার আরও উল্লেখ করেন, বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয় আফ্রিকান সহ ধর্ম বিশ্বাসী মানুষ হালাল পোল্ট্রির কাষ্টমার। এটা তাদের ধর্ম বিশ্বাস ও হালাল খাবারের অভ্যাসকে চ্যালেঞ্জের মুখে দাড় করাবে। শুধু তাই নয়, এ ব্যবসার সঙ্গে জড়িত খামারি, সরবারহকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। লাইভ পোল্ট্রি মার্কেট বন্ধে হয়ে গেলে এ খাতে কর্মরত লক্ষাধিক লোক কর্মহীন হয়ে পড়বেন। করোনা ভাইরাস প্রতিরোধ করতে লাইভ পোল্ট্রি মার্কেট বন্ধ করে দেওয়া কোন সমাধান নয়। তাই এই আইন পাশ করা কনোভাবেই সঙ্গত হবে না। এন মজুমদার বলেন, আইনটি যাতে সিনেটে পাশ না হতে পারে সেজন্য আমাদের কমিউনিটির উচিৎ স্টেট সিনেটরদের সঙ্গে ফোনে বা ই-মেইলে যোগাযোগ করে তাদের এই আইনের বিপক্ষে দাড়াতে অনুরোধ করা। একবার যদি তা পাশ হয়ে যায়, তাহলে আমরা হালাল লাইভ চিকেন ও অন্যান্য লাইভ পোল্ট্রি থেকে বঞ্চিত হবো। তাই এখনই সময় এই ইস্যুতে অভিন্ন সুরে সবার কথা বলার।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV