ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে মার্কিন এফ-২২ জঙ্গিবিমান বিধ্বস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকার উন্নত প্রযুক্তিতে নির্মিত একটি এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
[৩] মার্কিন সামরিক বাহিনী বিমানের পাইলটের নাম প্রকাশ করে নি তবে জানিয়েছে যে, সামরিক ঘাঁটির হাসপাতলে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এফ-২২ বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায় নি কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয় নি।
[৬ ]কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। উন্নত প্রযুক্তির জন্য এফ-২২ জঙ্গিবিমান নিয়ে আমেরিকা অনেকটা গর্ব করে থাকে। সূত্র : পার্স টুডে, নয়া দিগন্ত
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








