কণ্ঠশিল্পী স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসার সজল গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কণ্ঠশিল্পী স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার সজল রায়কে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ মে শুক্রবার মধ্যরাতে নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজের বাসা থেকে তাকে আটক করা হয়েছিল।

একইদিন সজল রায়কে কুইন্স ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে জামিন প্রদান করেছেন বলে জানা গেছে। তবে তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত বেতনহীন সাসপেনশনে রাখা হয়েছে বলে এনওয়াইপিডি সূত্রে জানা গেছে। নিউইয়র্কের ডেইলি নিউজ এ সংবাদ ছাপা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, ১ মার্চ পুলিশ অফিসার সজলের সঙ্গে তার স্ত্রী রোকসানা মির্জা (২৮) এর পারিবারিক কলহ হলে সজল তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তা নিয়ে তাৎক্ষণিকভাবে সজলের বিরুদ্ধে তার স্ত্রী কোন অভিযোগ না আনলেও বৃহস্পতিবার ১৪ মে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কুইন্সের নিজ বাসা থেকে সজলকে আটক করা হয়। জানা গেছে সজল রায়ও একজন কণ্ঠশিল্পী। সজল রায় জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা স্ত্রীর অভিযোগ সত্য নয়।
সজল রায় ২০১৬ সালে এনওয়াপিডিতে যোগদানের পর অতিসম্প্রতি তাকে ব্রুকলীনে ট্র্যাঞ্জিট কমান্ডের দায়িত্ব দেয়া হয়। এর আগে উত্তর আমেরিকায় ২০১২ সালে ‘সেরা কন্ঠশিল্পী’ সন্ধানের প্রতিযোগিতায় অংশ নিয়ে মানিকগঞ্জের সন্তান সজল রায় চ্যাম্পিয়ন হয়ে ‘হীলসাইড হুন্ডা’ কোম্পানী থেকে একটি মোটরসাইকেল পেয়েছিলেন। এর কয়েক বছর পর ঢাকা থেকে নিউইয়র্কে আসা কণ্ঠশিল্পী রোকশানা মির্জার সাথে পরিচয়ের সূত্রে দু’বছর আগে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন। রোকশানা মির্জা তারই স্পন্সরে গ্রীণকার্ডের আবেদন করেছেন। তবে তা পেয়েছেন কিনা এ সংবাদ লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। এনওয়াপিডির চৌকষ এই অফিসারের গ্রেফতারের সংবাদে কমিউনিটিতে অনেকেই হতভম্ব হয়েছেন। মামলার পাশাপাশি সজলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। বিডিনিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests