Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রবাসীদের অনাবাদি জমিতে সরকারের উদ্যোগে চাষাবাদের পরিকল্পনা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: May 17, 2020 | 4:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভার্জিনিয়াভিত্তিক ‘এনআরবি কানেক্ট টিভি’তে ১৬ মে শনিবার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত এক বিশেষ ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেছেন, প্রবাস ফেরৎ যুব সমাজকে পুনর্বাসনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্যে বিপুল অর্থ বরাদ্দের তথ্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। এছাড়া, প্রবাসীদের বিপুল পরিমাণের আবাদি জমি বছরের পর বছর ধরে অনাবাদি রয়েছে। এগুলো সরকারের তত্ত্বাবধানে চাষাবাদের পরিকল্পনা রয়েছে মহামারি পরবর্তীতে সময়ের খাদ্য ঘাটতির শংকা পুষিয়ে নিতে। 

ড. মোমেন বলেন, এক কোটি ৩০ লাখের অধিক প্রবাসীর ৮০% মধ্যপ্রাচ্যে থাকেন। মালয়েশিয়া, সিঙ্গাপুরেও কিছু বাংলাদেশি আছেন। এসবের অধিকাংশই কাজ করতেন। আবার অনেকে অবৈধভাবে বসবাস করছেন। করোনার কারণে অনেক দেশের প্রবাসীরা বেকার হয়ে পড়েছেন। তারা ফিরে এসেছেন এবং আসার অপেক্ষায় রয়েছেন। ড. মোমেন উল্লেখ করেন, উন্নয়নের হাতিয়ার বিপুলসংখ্যক প্রবাসীর মধ্যে যারা বেকার হয়ে পড়েছেন তারা যেন না খেয়ে মরেন। আমরা সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ করেছি অন্তত: যেন ৬ মাসের বেতন দেয়া হয়। এছাড়া যারা ফিরছেন তারা করোনা পরবর্তী সময়ে যাতে নিজ বাড়িতে থেকেই প্রবাসের অভিজ্ঞতায় পুনর্বাসিত হতে পারেন সেজন্যে সহজশর্তে ঋণ দেয়া হবে মাথাপিছু ৫ লাখ থেকে ৭ লাখ টাকা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আগ্রহে এই কর্মসূচি নেয়া হয়েছে। কারণ, কঠোর পরিশ্রমী এসব প্রবাসীদের প্রেরিত অর্থেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমাদের এসব মানুষেরা যদি বিদেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়, তাহলে নিজ দেশের জন্যে পারবে না কেন? প্রয়োজনে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাও রেখেছি। 

করোনা পরবর্তী সময়ে খাদ্য ঘাটতির আশংকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রবাসীদের মালিকানাধীন বহু জমি রয়েছে যেগুলোতে চাষাবাদ তেমন ভাবে হয় না। আমার নিজ এলাকার কথা আমি বলতে পারি যে, ৭০ হাজার হেক্টর জমি রয়েছে সিলেট অঞ্চলে, যেগুলো অনাবাদি থাকে। সেগুলোতে সরকারের উদ্যোগে যদি চাষাবাদ করা হয় তাহলে খাদ্য-শস্য উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের একটি অগ্রগতি আসবে। কারণ, করোনা পরবর্তী সময়ে বড় ধরনের খাদ্য ঘাটতির আশংকা করা হচ্ছে সারাবিশ্বেই। সেই ঘাটতি পুষিয়ে নিতে প্রবাসীরাও নিজ নিজ জমিতে চাষাবাদে আগ্রহী হবেন বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র থেকে ২৪২ জন বাংলাদেশিকে শুক্রবার বিশেষ ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়া হলো। একইভাবে কানাডায় আটকে পড়া বাংলাদেশিদেরকেও ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া রয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

এ আলোচনা পর্ব উপস্থাপনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। আলোচনায় অতিথি হিসেবে আরো ছিলেন উত্তর আমেরিকায় প্রবাসীদের আইটি সেক্টরে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উচ্চ বেতনের চাকরি পাইয়ে দেয়ার ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জনকারি ‘পিপলএনটেক’র প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন খান মিতা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV