Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ খুলছে সোমবার থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: May 17, 2020 | 7:44 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন খলিল হালাল চায়নিজ সোমবার থেকে আবার খুলছে। করোনা তান্ডবে বন্ধ থাকার পর সিটির আইন মেনে ১৮ মে সোমবার থেকে হালাল চায়নিজটি পুনরায় খুলবেন বলে জানিয়েছেন খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান। তিনি ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সিটির নিয়ম মেনে এদিন থেকে খলিল হালাল চায়নিজে টেক আউট এবং ডেলিভারীর ব্যবস্থা থাকবে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত রেষ্টুরেন্ট সেবা প্রদান করা হবে। এর আগে করোনা তান্ডবে বন্ধ থাকার পর সিটির আইন মেনে গত ১৩ এপ্রিল থেকে তার মালিকানাধীন স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানী হাউজটি চালু করা হয়েছিল।

রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান জানান, এই দু:সময়েও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে গত ১৩ এপ্রিল থেকে খলিল বিরিয়ানী হাউজ রেস্টুরেন্টটি চালু করেছিলাম। গ্রাহকদের অনুরোধে সিটির আইন মেনে আগামীকাল ১৮ মে সোমবার থেকে হালাল চায়নিজটিও পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা দিতে সক্ষম হবো। সিটির নিয়ম মেনে টেক আউট এবং ডেলিভারীর ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। সুলভ মূল্যে হালাল খাবারের স্বাদ আস্বাদনের জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৬৪৬-৭৬৩-৫০৭৩, ৯২৯-৬২৪-৮৩৯৮, ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪। ই-মেইল: [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV