বাংলাদেশে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ,১৩ জুলাই বাংলাদেশ কন্সুলেটের সামনে অনশন, ২২ শে জুলাই বিশ্বব্যাপী বাংলাদেশ দুতাবাস ঘেরাও ও গনবিক্ষোভ
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক -বাংলাদেশে বিরুধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে রোববার
যুক্তরাষ্ট্রে দিনব্যাপি ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে।জাতিসংঘ, দ. এশিয়ানদের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটস, ও ব্রুকলীনে পৃথক পৃথক সমাবেশে পুলিশী নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ করে এটাকে মানবাধিকার লংঘঠনের সুস্পস্ট প্রমান বলে উল্লেখ করেন আয়োজকরা।
এর প্রতিবাদে আগামী ১৩ জুলাই নিউইয়র্কে বাংলাদেশ কন্সুরেটের সামনে দিনভর অনশন কর্মসূচী করার কর্মসূচীও ঘোষনা করা হয়েছে।যুক্তরাষ্ট্রে জাতীয়বাদী থিংক ট্যাংক আইবিএনপির উদ্যোগে নিউ ইয়র্ক সিটিতে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত রোববার অনুষ্ঠিত এই বিােবে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, জয়নুল আবেদীনের ররে উপর দিয়ে শেখ হাসিনা শাসনের পতন হবে।মুহুর্মুহু শ্লোগানের মধ্যে অনুষ্ঠানে উদ্যোক্তা জিল্লুর রহমান জিল্লু বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক প্রবাসীরা আর ঘরে ফিরবে না। এজন্য সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে গনতন্ত্র রার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।জিল্লু রহমান জিল্লু বলেন,জয়নুল আবেদীনকে যারা মেরেছে তারা আওয়ামী লীগের ক্যডার। সরকার আন্তরিক হলে তাদের বিচার করা কোন বিষয় নয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করে নাই সরকার।জিল্লুর রহমান জিল্লু এজন্য সরকারের বিরুদ্ধে গনতন্ত্রকামী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মোস্তফা কামাল পাশা বাবুল বলেন,জয়নুল আবেদীন ফারুকের উপর আক্রমন করে সরকার নিজের অসহিষ্ণুতা প্রকাণ করেছে। এজন্য সকলকে বৃহত্তর কর্মসূচীর জন্য
প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।আলহাজ্ব সুলাইমান ভুইয়া বলেন,আওয়ামী লীগ মতায় এলেই কি হয় তা বিভিন্ন সময় আমরা দেখেছি। বাহাত্তুর থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগ কি জিনিস সেটা দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। এবার স্বৈরাচারের নতুন রুপে আভির্ভুত হযেছে আওয়ামী লীগ।ডাঃ মুজিবুর রহমান মজুমদার বলেন, এখন এক দফা দাবীতে সবাইকে স্বোচ্চার হতে হবে। আর সেটা হচ্ছে হাসিনা খেদাও আন্দোলন।আখতার হোসেন বাদল বলেন, গনবিরোধী কর্মকান্ডের মাধ্যমে স্বৈরাচার হিসেবে হাসিনা সরকার নিজেই নিজেকে প্রকাশ করেছে। তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে তিনি বিএনপি নেতা কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।মোহাম্মদ উল্লাহ মামুন বলেন, হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপির নেতা কর্মীরা। এজন্য সকলকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।আবু সাইদ আহমদ বলেন,যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। খালেদা জিয়ার নেতৃত্বে দেশে
গনতন্ত্র ফিরিয়ে আনতে যেকোন ত্যাগ স্বীকারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।আনোয়ারুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে যেখানেই হাসিনা সরকারের কেউ আসবে তাকে প্রতিহত করবে বিএনপি নেতাকর্মীরা।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, মোহাম্মদ হেলাল উদ্দীন, আমানত হোসেন আমান, তাজুল ইসলাম খান, মিজানুর রহমান মিজান, বাকের আজাদ, আহবাব হোসেন খোকন,তাজুল ইসলাম খান, আব্দুল আহাদ, বাকের আজাদ, শাহ ফরিদ, শাহাদাত হোসেন প্রমুখ।বিােভ সমাবেশে আইবিএনপি ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্চাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ নেয়।এদিকে জাতিসংঘের সামনে আয়োহিত এক বিােভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, আনোয়ারুল ইসলাম, আখতার হোসেন বাদল প্রমুখ।
প্রমুখ।এছাড়া নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি কর্তৃক বাংলাদেশে মানবাধিকার লংঘন বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখতার হোসেন বাদল।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes