Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সির প্যাটারসন সিটি ওয়ার্ড কাউন্সিল নির্বাচন ২০২০: দুই বাংলাদেশি-আমেরিকানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহীন খালিক বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: May 20, 2020 | 4:46 PM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র : বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে দুই বাংলাদেশি-আমেরিকানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামানকে ৮ ভোটে পরাজিত করে পুনরায় কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।

নিউজার্সি স্টেট গভর্ণর ফিল মারফি মহামারীর করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এক নির্বাহী আদেশে মেইল ইন ব্যালটে গত ১২ মে অনুষ্ঠিত হয় নির্বাচন।
ওই নির্বাচনে ৪ হাজার ৮০৯ জন ভোটার মেইল ইন ব্যালটে ভোট প্রদান করেছেন। তার মধ্যে বিভিন্ন অসংগতির কারনে ৯১৬ ভোট গননা করা হয়নি। নিউজার্সির পেসাইক কাউন্টি ক্লার্ক অফিস প্রায় এক সপ্তাহ ধরে নির্বাচনের প্রদত্ত ভোট যাচাই বাছাই করে গত ১৯ মে ফলাফল ঘোষনা করে। ঘোষিত নির্বাচনের বেসরকারি ফলাফলে বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক ১৭২৯ ভোটা পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান পেয়েছেন ১৭২১ ভোট। নির্বাচনে অপর প্রার্থী ফ্রাঙ্ক ফিলিপেলি পেয়েছেন ৪৪০ ভোট।

বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাউন্সিলম্যান শাহীন খালিক জানান, প্যাটারসনে কোন বিভেদ থাকবে না। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব।’ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে একটি সুন্দর পরিচ্ছন্ন সিটি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন বিজয়ী কাউন্সিলম্যান।
বিজয়ী কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের  সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মরহুম আব্দুল খালিক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV