নিউইয়র্কে জ্যাকসন হাইটসের আড়ং এর সত্ত্বাধিকারী লিটনের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড়ং এর সত্ত্বাধিকারী জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)’র পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ইকবালুর রশিদ লিটন (৪৯) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)। ১৯ মে মঙ্গলবার হঠাৎ করে অসুস্থবোধ করলে তাকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরন করেন। ইকবালুর রশিদ লিটন দীর্ঘদিন ধরে প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন। ম্যানহাটানে বিশ্বখ্যাত স্লোয়ান ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন লিটন। কোন উন্নতি না হওয়ায় তাকে একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে কিছুটা ভালো বোধ করায় সম্প্রতি বাসায় ফিরেছিলেন।
ইকবালুর রশিদ লিটনের দেশের বাড়ি কুমিল্লায়। দেড় দশক আগে নিউইয়র্কে আসার আগ পর্যন্ত লিটন ঢাকার রাজারবাগ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মরহুম ইকবালুর রশিদ লিটনের রুহের মাগফিরাত কামনায় দেশে প্রবাসের সকলের কাছে দোয়া চাওয়া হয় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests