যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর রোববার : ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ ইসলামিক স্কলারদের
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামী ২৪ মে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করবে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল পবিত্র রমজান। ৩০ রোজা পূর্ণ করে ২৪ ঘন্টা লকডাউনের মধ্যে ঘরে বসে এবার ঈদের নামাজ আদায় করতে হবে। কোথাও ১০ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশনা রয়েছে কতৃপক্ষের। তাই ঈদগাহে কিংবা মসজিদে ঈদের জামাত করার কোন সুযোগ নেই এবার। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে কতৃপক্ষ।
সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, ঘরে ঈদের নামাজ আদায় করতে কোন বাঁধা নেই। সবাইকে ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা।
এদিকে করোনাভাইরাস মহামারির কারণে এবার ঈদের আনন্দ নেই প্রবাসীর মাঝে।
এদিকে, সৌদি আরবেও ঈদুল ফিতর উদযাপিত হবে ২৪ মে রোববার। আর বাংলাদেশে ২৫ মে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানা গেছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








