Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মুসলিমদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: May 24, 2020 | 11:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ বার্তায় ট্রাম্প বলেন, সবাইকে শুভ ও আনন্দপূর্ণ ঈদুল ফিতরের শুভেচ্ছা। এক মাস রোজা ও ইবাদত বন্দেগির পর ঈদ উদযাপন করতে যাওয়া যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলমানদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মনোরম এবং আনন্দঘন ঈদুল ফিতর উপলক্ষে সবার প্রতি আমাদের উত্তম শুভ কামনা। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ও আরাধনা তাদেরকে করোনাভাইরাস সংকট থেকে উত্তরণে শক্তি জোগাবে। তিনি মুসলমানরা করোনার এই ভয়াবহতার সময়ে স্বস্তি, শক্তি ও নিরাময় পাবেন বলে আশা করেন। ঈদুল-ফিতর উপলক্ষে শনিবার হোয়াইট হাউস থেকে বিশ্ব মুসলমানদের উদ্দেশে একটি বিবৃতি দেয়া হয়। তাতে এই আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। উল্লেখ্য, রোববার উত্তর আমেরিকার মুসলমানরা পবিত্র ঈদ উদযাপন করছেন। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মুসলমানরা ঈদুল-ফিতর উদযাপন করছে। আমরা আশা করি, প্রার্থনা ও আরাধনা দিয়ে তারা করোনা সংকট কাটিয়ে ওঠার শক্তি পাবে। ট্রাম্প বলেন, মুসলমানরা যখন ঈদুল ফিতর উদযাপন করছেন, তখন আমরা প্রত্যাশা করি তারা প্রার্থনা ও একনিষ্ঠ ধর্মানুরাগের শক্তিতে স্বস্তি ও শক্তি খুঁজে পাবেন। গত কয়েকটা সপ্তাহ ও মাস ধরে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়েছি। তবু আমরা এই অপ্রত্যাশিত সময়ে কি করতে হবে তার জন্য নির্ভর করতে হয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাস, পারিবার ও বন্ধুবান্ধবেব ওপর। ঈদ বার্তায় ট্রাম্প বলেন, বর্তমান কঠিন সময়ে পরিস্থিতিতে যেকোনো সময়ের চেয়ে মানুষের শান্তিটা বেশি চাওয়া, যা ধর্ম চর্চার মাধ্যমে পাওয়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, কঠিন এই সময়ে ধর্মপ্রাণ মানুষেরা যাতে ধর্মীয় আচার পালনের মাধ্যমে শান্তি খোঁজে নিতে পারে সে জন্য উপাসনালয়গুলো খুলে দিতে নতুন গাইডলাইনের আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV