Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দত্তক দিতে চেয়েছিলেন বাবা

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: July 11, 2011 | 10:07 PM

ইউএসএ নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দত্তক দেয়ার পরিকল্পনা করেছিলেন তার বাবা। একটি বইয়ে সিনিয়র ওবামা সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন মার্কিন সাংবাদিক স্যালি জ্যাকবস।
স্যালি জানান, হাওয়াই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বর্ষে থাকাকালীন বেপরোয়া জীবনযাপনের জন্য মার্কিন অভিবাসন দপ্তরের নজরে পড়েন সিনিয়র ওবামা। অভিবাসন দপ্তর সন্দেহ প্রকাশ করে, কেনিয়ায় এক স্ত্রী থাকা সত্ত্বেও আমেরিকায় অ্যান ডানহ্যাম নামে এক মহিলাকে ফের বিয়ে করেছেন তিনি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছিলেন দপ্তরের তৎকালীন অফিসাররা। সিনিয়র ওবামা তখন জানান, কেনিয়ায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। অ্যান তখন পাঁচ মাসের অন-ঃসত্ত্বা। অভিবাসন দপ্তরকে সিনিয়র ওবামা জানান, গর্ভস’ শিশুটিকে দত্তক দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। মার্কিন অভিবাসন দপ্তর থেকে এই জিজ্ঞাসাবাদের একটি লিখিত বয়ান পাওয়া গিয়েছে বলে দাবি স্যালির। তবে বারাকের জন্মের পর তার মা-বাবা এ বিষয়ে কখনও উদ্যোগী হয়েছিলেন বলে জানা যায়নি। অন্যদিকে, সরকারের আর্থিক নীতি নিয়েই নিজের প্রথম টুইটটি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এই ‘লাইভ’ টুইট দেখতে হোয়াইট হাউসে উপসি’ত হয়েছিলেন ১৪০ জন অভ্যাগত। পর্দায় ভেসে উঠছিল একের পর এক প্রশ্ন। ল্যাপটপে তার জবাব দিচ্ছিলেন ওবামা। দুর্বল বাজার অর্থনীতি থেকে নাসা, ঘাটতি মোকাবিলা থেকে কর ফাঁকি দেয়ার মতো বিভিন্ন বিষয়ে আসা প্রশ্নের উত্তর দিলেন ওবামা। রিপাবলিকানদের খোঁচা দিতেও ছাড়েননি। নির্বাচনের কথা মাথায় রেখে প্রথাগত সাংবাদিক বৈঠকের চেয়ে হোয়াইট হাউস কর্তৃপক্ষ এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উপর অনেক বেশি ভরসা করছে। টুইটারে তাদের অনুগামীর সংখ্যা এখন ২২ লাখ ছাড়িয়েছে।
সূত্র : আনন্দবাজার ,মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV