Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক টাইমসের প্রথম পাতা করোনায় নিহতদের স্মরণে

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: May 24, 2020 | 3:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বখ্যাত সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’র প্রথম পাতায় করোনাভাইরাসে নিহত প্রায় এক লাখ আমেরিকানের স্মরণে এক হাজার নাম প্রকাশ করেছে। ২৪ মে রোববারের প্রথম পাতায় আর কোন সংবাদ স্থান পায়নি। তবে ভেতরে আরো ৩টি পাতা উৎসর্গ করা হয়েছে নিহতদের তালিকা প্রকাশ করে।

‘ইউএস ডেথ নিয়ার ১০০০০০, এ্যান ইনকেলকুলেবল লস/দ্যা নট সিম্পলি নেইমস অন এ্যা লিস্ট, দ্যা ওয়ের আস’ শিরোনামে প্রকাশিত এই তালিকার মধ্য দিয়ে প্রকারান্তরে করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসনের উদাসীনতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোন বাক্য প্রয়োগ ছাড়াই। মৃতদের নাম বয়স, ঠিকানা এবং জীবন-যাত্রার সংক্ষিপ্ত বিবরণীও রয়েছে। উল্লেখ্য, রোববারের এই সংস্করণ প্রিন্ট করার সময় অর্থাৎ শনিবার দিবাগত রাত ১২টায় করোনায় মৃত্যুর সংখ্যা ছিল (ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী) ৯৮৬৮৩ অর্থাৎ লাখের কাছাকাছি। প্রকাশিত একহাজার নাম হচ্ছে মোট মৃত্যুর মাত্র ১%।

প্রথম পাতায় কোনো বিজ্ঞাপন নেই, নেই অন্য কোনো খবর। এদিনের প্রথম পাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ছিল ‘অগণনীয়’। বাস্তবিকই কোভিড-১৯ মহামারীতে যে ক্ষতি তা অপরিসীম। এই ক্ষতি চিত্রে বা বর্ণনায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। কিন্তু নিউ ইয়র্ক টাইমস এক অনন্য উপায়ে তা তুলে ধরার চেষ্টা করেছে। দৈনিকটি প্রথম পাতাসহ মোট চারটি পাতা মৃতদের নামে উৎসর্গ করেছে। মহামারীতে মৃতের সংখ্যা যখন লাখের কাছে, তখন গত কয়েক মাসে যা ঘটেছে তা কীভাবে খবরের কাগজে ধরে রাখা যায় তা নিয়ে প্রতিবেদক ও সম্পাদকরা আলাপ-আলোচনা করেন।

ফলাফল হচ্ছে- কোনো ছবি, সংবাদ নিবন্ধ, বিজ্ঞাপন বা কোনো কিছু ছাড়া প্রকাশিত অনন্য এক প্রথম পাতার প্রকাশ। ‘যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখের কাছে, ক্ষতি অগণনীয়’ব্যানার শিরোনামে পুরো প্রথম পাতায় ঠাঁয় পেয়েছেন শুধু মৃতরা। বিশেষ এই সংখ্যার পেছনের কথা তুলে ধরে আলাদা এক নিবন্ধে টাইমসের গ্রাফিক্স ডেস্কের সহকারী সম্পাদক সিমোন ল্যানডোন বলেন, “আমরা জানতাম, এই সংখ্যা স্মরণে রাখতে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারব আমরা।” তাছাড়া মহামারী থেকে তৈরি ‘কিছুটা অবসাদের’ জবাব হিসেবেও এই প্রকল্পের ভাবনা এসেছিল বলে তিনি জানান।

আর তাই আমেরিকাজুড়ে সংবাদপত্রগুলোতে প্রকাশিত কোভিড-১৯ মহামারীতে মৃতদের নাম ও গল্প সংগ্রহ করে নিউইয়র্ক টাইমস। এই তালিকার বিবরণীতে পত্রিকাটি বলেছে, “এই এক হাজার জন মৃতের সংখ্যার মাত্র ১ শতাংশ। তাদের কেউ শুধুমাত্র সংখ্যা নয়। তারা শুধু একটি তালিকার কতগুলো নাম নয়, তারা আসলে আমরাই।”সিএনএন মৃতদের মধ্যে কয়েকজনের বর্ণনা তুলে ধরে বলেছে, কলাম ও নামের কলামগুলো জীবন ও মৃত্যুর কথা বলছে: এঞ্জেলিনা মিকালোপুলোস (৯২) ‘নাচে-গানে ছিলেন নির্ভীক’।লিলা ফেনউইক (৮৭) ছিলেন ‘হার্ভার্ড ল থেকে স্নাতক প্রথম কৃষ্ণাঙ্গ নারী’। রোমি কোন (৯১) ‘গেস্টাপোর খপ্পর থেকে ৫৬ ইহুদি পরিবারকে বাঁচান’। এপ্রিল ডান (৩৩) ছিলেন ‘প্রতিবন্ধী অধিকারের জন্য সোচ্চার’। প্যাট্রিসিয়া এইচ থ্যাচার (৭৯) ’৪২ বছর ধরে চার্চ সংগীত গেয়েছেন’। ফ্রাংক গ্যাবরিন (৬০) ‘জরুরি বিভাগের চিকিৎসক, যিনি তার স্বামীর হাতে উপর মারা যান’। উইলিয়াম ডি গ্রিক (৫৫) ‘মানুষের জীবনের গল্প জানাকে খুবই গুরুত্বপূর্ণ কাজ ভাবতেন’। টাইমসের প্রবীণ লেখক ড্যান ব্যারি পত্রিকার ভেতরের পাতায় এ পর্যন্ত মহামারীতে ‘মৃতের সংখ্যা’ নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। তাতে তিনি বলেন, “কল্পনা করুন, নববর্ষের দিনে এখানে এক লাখ বাসিন্দার একটা শহর ছিল, যেটা এখন আমেরিকার মানচিত্র থেকে মুছে গেছে।” এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV