Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করার প্রতিবাদে নিউইয়র্কের জাতিসংঘ ভবনের সামনে ছাত্রদলের সাবেক ছাত্রনেতৃবৃন্দের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: July 12, 2011 | 11:29 AM

নিউইয়র্ক :বাংলাদেশের বিচার ব্যবস্থা ও জিয়া পরিবারকে ধ্বংস করার প্রতিবাদে জাতিসংঘের সামনে ১০ জুলাই রবিবার ছাত্রদলের সাবেক ছাত্রনেতৃবৃন্দের সংগঠন “বাংলাদেশী আমিরাকান জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশে যুক্তরাষ্ট্র বিএনপি কর্তৃক আয়োজিত  বিক্ষোভ সমাবেশের  প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাবেক এজিএস ও কেন্দ্রিয় বিএনপির আর্ন্তজাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট এই আওয়ামী সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব ধুলিৎসাত করে  প্রতিবেশী রাষ্ট্রের মনো বাসনা পুর্ন করার এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন বাংলাদেশে আজ মানবধিকার বলতে কিছুই নেই। সরকারী পেটোয়া বাহিনী নির্বিচারে সাধারন মানুষকে হত্যা করছে,ঘুম করছে। আওয়ামী আদালতে এর প্রতিকারের জন্য কোন সুবিচার পাওয়া যাচ্ছে না। নাজিমউদ্দিন আলম আরো বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার জন্য এই বাকশালী ফ্যাসিস্ট সরকার  আগামী দিনের তারুন্যের অহংকার বিএনপির সিনিয়া র সহ সভাপতি তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িত করেছে। তিনি আরো বলেন  বিএনপির চিপহুইপ ও দলের প্রচার সম্পাদক জনাব জয়নাল আবেদীন ফারুকে ইতিহাসের জঘন্যতম পৈশাচিক হামলার মাধ্যমে হত্যা করার উদ্দেশ্য  আওয়ামী ক্যাডার  ও শেখ হাসিনার সোনার ছেলে ছাত্রলীগের সাবেক পান্ডাদের পুলিশ বাহিনীতে চাকুরী দিয়েছে বিএনপিকে অগনতান্ত্রিক উপায়ে মোকাবেলা করার জন্য। সাবেক সাংসদ আলম  প্রবাসী সাবেক সকল ছাত্রনেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, এই প্রবাস থেকে ১/১১ এর সময়  যে রকম দৃর্বার আন্দোলন করে মইন ফখরুদ্দিনকে বিতারন করেছিলেন  ঠিক তেমনি আরেকটি আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিউইর্য়কের  জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে সাবেক ছাত্রনেতৃবৃন্দের  মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী তিতুমীর কলেজের সাবেক এজিএস ও জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, ফোরামের সাধারন সম্পাদক মোঃ আজাদ বাকির, সাবেক ছাত্রনেতা  মোঃ সাইদুর রহমান সাইদ, এম এ খালেক আকন্দ, মোঃ আলমগীর খান (সাবেক ভিপি), জাফর তালুকদার, হাবিবুর রহমান সেলিম রেজা, রাফেল তালুকদার, মোঃ জসিমউদ্দিন জসিম ( সাবেক ভিপি), নাসিরউদ্দিন শরীফ, অধ্যক্ষ নুরুল আমিন পলাশ (সাবেক ভিপি), কুদরতী হুদা হুমায়ুন পলাশ ( সাবেক ভিপি), রুহুল আমিন নাসির, শাহাদৎ হোসেন রাজু ও মোঃ আবদুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV