Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মিশিগানে মাস্ক-পিপিই তৈরি করবে বাংলাদেশের বেক্সিমকো

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: May 28, 2020 | 4:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে মিশিগানের ডেট্রয়েট শহরে মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরির প্ল্যান্ট করার পরিকল্পনা করছে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। ২০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের মাধ্যমে বেক্সিমকো মিশিগানের ডেট্রয়েট শহরে এন-৯৫ মাস্কের একটি প্লান্ট বসাচ্ছে। এই বিনিয়োগ দু’হাজার আঠারো সালে বাংলাদেশের মোট বিদেশি বিনিয়োগের তিন মিলিয়ন ডলারের থেকেও প্রায় সাত গুন বেশি। মাস্ক তৈরির এই কারখানা নয় মাসে সম্পূর্ণ হবে। করোনা কবলিত হওয়ার পর আমেরিকা নিদারুন মাস্ক সমস্যার মুখোমুখি হয়। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় আমেরিকা মাস্ক আমদানি করতে বাধ্য হয় ইউরোপ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জাপান, মেক্সিকো, কোরিয়া থেকে। মার্কিন হাসপাতালগুলোতে মাস্কের এত অভাব হয় যে তারা পাবলিক ডোনেশন প্রার্থনা করে।

ইতিমধ্যে শিকাগোভিত্তিক জেস্ট ডিজাইনসের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে বেক্সিমকো। ডেট্রয়েটে স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষের সহায়তায় যৌথভাবে একটি পিপিই উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে উভয় প্রতিষ্ঠান।

ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান বলেছেন, ডেট্রয়েটবাসী পরিশ্রমী ও নতুন নতুন দক্ষতা শিখতে আগ্রহী। কাজের জন্য এটি একটি সঠিক জায়গা।

বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রুপের পরিচালক সৈয়দ নাভিদ হোসেন বলেন, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরির জন্য ডেট্রয়েটের প্ল্যান্টে তাঁদের কোম্পানি ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আগামী নয় মাসের এই প্ল্যান্ট প্রস্তুত হয়ে যাবে। বাংলাদেশেও পিপিই ইন্ডাস্ট্র্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে। সেখানে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

এর আগে বেক্সিমকোর তৈরি করা ৬৫ লাখ পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা সুরক্ষা পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। ২৫ মে এমিরেটসের একটি উড়োজাহাজে চেপে সেই পিপিই গাউনের প্রথম চালান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি এজেন্সির (এফইএমএ) জন্য পোশাকের ব্র্যান্ড হেইনস বাংলাদেশের বেক্সিমকোর কাছ থেকে ৬৫ লাখ পিপিই গাউন কিনেছে। যুক্তরাষ্ট্রে ১৯০১ সালে প্রতিষ্ঠিত হ্যানস প্রায় ৪০টি দেশে ব্যবসা করে। তাদের কর্মীর সংখ্যা ৬৫ হাজার ৩০০। বেক্সিমকো প্রথমে ডেট্রয়েট শহরে পরে যুক্তরাষ্ট্রের সব শহরেই মাস্ক সরবরাহ করবে। বাংলাদেশেও বেক্সিমকো ত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করে একটি মাস্ক উৎপাদন করার কারখানা গড়ছে। উল্লেখ্য, বাংলাদেশ চীনের পর দ্বিতীয় বস্ত্র রপ্তানিকারক দেশ। ব্লুমবার্গ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV