Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ বিল পাশ

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 29, 2020 | 5:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া প্রদান থেকে সাময়িক নিস্কৃতি দিতে একটি আইন (বিল) পাস করেছে নিউইয়র্ক স্টেট আইন সভা। বৃহস্পতিবার ‘দ্য ইমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট অব ২০২০’ নামের এ বিল পাস হয়। বিলটি শিগগিরই অনুমোদনের জন্য স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো সমীপে পেশ করা হবে। অনুমোদনের অনুমোদনের পরই তা আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত হলে গত এপ্রিল থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত ৪ মাসের ভাড়া দিতে হবে না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের লোকজনকে। এসব বাসার মালিকরা স্টেট প্রশাসনে ভাউচার সাবমিট করে ভাড়ার অর্থ পাবেন।

উল্লেখ্য, গত মার্চে কংগ্রেসে ২ ট্রিলিয়ন ডলারের করোনা স্টিমুলাস প্যাকেজ (কেয়ারস এ্যাক্ট) পাশের পর ঐ তহবিল থেকে পাওয়া অর্থ থেকেই নিউইয়র্ক স্টেট স্বল্প আয়ের লোকজনের বাড়ি ভাড়া বাবদ ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।  

বিল পাশের পর এই বিল উত্থাপনকারিদের অন্যতম স্টেট এ্যাসেম্বলীম্যান  (ডেমক্র্যাট-ব্রুকলীন) স্টিভেন সিমব্রয়েজ বলেন, যারা করোনার শুরু থেকেই বেকার হয়ে পড়েছেন এবং যারা মাসিক আয়ের ৩০ ভাগের অধিক বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন বাড়ি ভাড়া মওকুফের সুযোগ তারাই পাবেন। ৩ সদস্যের পরিবারের প্রধান হিসেবে যাদের বার্ষিক আয় ৮১৯২০ ডলার তারা এ সুবিধা পাবেন। 

উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর প্রাক্কালে মার্চের শেষে নিউইয়র্ক স্টেট গভর্ণর বিপদগ্রস্ত ভাড়াটেকে বকেয়া ভাড়ার জন্যে উচ্ছেদ করা যাবে না মর্মে একটি নির্দেশ জারি করেন। ২০ আগস্ট পর্যন্ত সেই নির্দেশ বহাল রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার পাশ হল এই বিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV