Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রতিবাদে বিক্ষোভে উত্তাল, লুটপাট, কারফিউ জারি

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: June 2, 2020 | 11:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড  হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বিক্ষোভের সময় নিউইয়র্কে সেন্ট্রাল ম্যানহাটনে নামি-দামি অনেক দোকান, শো-রুমে ঘটেছে লুটের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে সেখানে জারি করা হয় কারফিউ।

বিক্ষোভের সময় নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ে স্বনামধন্য ফ্যাশন স্টোর মাইকেল কোরস’সহ নাইকি, লেগোতে লুটের ঘটনা ঘটেছে। এ ছাড়া লুট হয়েছে মিডটাউনের অনেক ইলেকট্রনিকস শপ। এমন অবস্থায় সেখানে স্থানীয় সময় বুধবার সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত শহর জুড়ে কয়েক’শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, নিউইয়র্কে ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে অনেকগুলো দোকান লুট হয়েছে। এই পরিস্থিতি ‘সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য’। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৫ টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। সূত্র: নিউইয়র্ক টাইমস

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV