বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হিরো আলমের লিখিত অভিযোগ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের বক্তব্যে মানহানির হয়েছে হিরো আলমের। এমনটি উল্লেখ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই দুই নেতার বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।

লিখিত অভিযোগে হিরো আলম জানান, মিশা সওদাগর ও জায়েদ খান তাকে গণমাধ্যমে হেয় প্রতিপন্ন করেছেন। হিরো আলম লিখিত অভিযোগে উল্লেখ করেন, “বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে? এই নামে আমাকে কেহ চিনেন না ও জানেন না।”
এ কারণে হিরো আলমের সম্মানহানি হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর হিরো আলমকে চিনতে পারেননি, আর সাধারণ সম্পাদক জায়েদ খান হিরো আলমকে মিউজিক ভিডিও করেন বলে চিহ্নিত করায় বেশ কিছু দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন হিরো আলম। এর ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ জমা দিলেন তিনি। দেশ রূপান্তর
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity