যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের নিয়ে বিশেষ বিমান নিউইয়র্ক জনএফকে এয়ারপোর্ট ছেড়ে যাবে শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরার বিশেষ বিমান নিউইয়র্ক জনএফকে এয়ারপোর্ট ছেড়ে যাবে ৬ জুন শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের জন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটের সাথে সমন্বয়পূর্বক কাতার এয়ারওয়েজের মাধ্যমে ২য় বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।
কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি কিউআর ৩৪৫৮ (QR3458) ৬ জুন শনিবার নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট হতে সকাল ৯:০০ঘটিকায় দোহা হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবে এবং ৭ জুন রবিবার বিকাল ৪:৪৫ ঘটিকায় কিউআর ৩৩৯০ (QR3390) ফ্লাইটটি দোহা হতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
করোনভাইরাস (কোভিড-১৯) প্যানডেমিক সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল যাত্রীকে নির্ধারিত যাত্রাকালীন সময়ের ৪ (চার) ঘন্টা পূর্বে নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট এর বহির্গমন ৮নং টার্মিনালে চেক-ইন কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, যাত্রাকালীন সময়ের ১ (এক) ঘন্টা পূর্বে চেক-ইন কার্যক্রম কাউন্টার বন্ধ করা হবে।
রেজিস্ট্রেশন ও টিকেট সংক্রান্ত জিজ্ঞাসা ও সহযোগিতার জন্য সরাসরি Oryx Aviation Ltd.- এর (http://galaxyaviationbd.com/usacharter/, ইমেইল- [email protected], ও হোয়াটস এ্যাপ ফোন নম্বরে +৮৮০১৭১৩০৯৪৬৬৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests