নিউইয়র্কে সাংবাদিকদের উপর হামলার নিন্দা; ফরিদার মা ও খোকনের পিতৃ বিয়োগে শোক নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রতিবাদে সমগ্র আমেরিকায় চলমান প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে নিউইয়র্কে দুই বাংলাদেশী সাংবাদিক হামলার শিকারের ঘটনায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ঢাকার সময় টিভির ইউএসএ প্রতিনিধি হাসানুজ্জামান সাকী ও নিউইয়র্কের আই টিভি ইউএসএ’র প্রধান মুহাম্মদ শহীদুল্লাহ ০১ জুন গত সোমবার নিউইয়র্কে কার্ফ্যু চলাকালীন সময় রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বপালনকালে ম্যানহাটানে এই ঘটনা ঘটে। এছাড়াও দায়িত্বপালনকালে সিএনএস’র একজন সাংবাদিককে পুলিশ আটকের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক বন্ধু/সহকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রতœগর্ভ মা এবং ঢাকাস্থ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন সহ বিশিষ্ট সাংবাদিক, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন ইন্তেকালে আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামরা করছি। উল্লেখ্য, জাহানারা হোসেন গত ৩ জুন বুধবার এবং আনোয়ার হোসেন গত ১ জুন সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বিবৃতি
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ