Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মিনিয়াপোলিসে জর্জ ফ্রয়েডের নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে ৬৫ বাংলাদেশী চিকিৎসকের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: June 6, 2020 | 2:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : আমেরিকার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্রয়েডের নিষ্ঠুর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটিতে বসবসরত বাংলাদেশের ৬৫ চিকিৎসক। মানবতার অবক্ষয়  পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে দেয়া বিবৃতিতে চিকিৎসকবৃন্দ আমেরিকার সকল অভিবাসিদের সম অধিকার, ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতার লক্ষে এবং সহনশীলতার মাধ্যমে দেশ পরিচালনা করা উচিত বলে উল্লেখ করেন। আমেরিকার ১৬টি স্টেটে  কর্মরত চিকিৎসকবৃন্দ যৌথ বিবৃতিতে  চলমান বর্ণ-জাতিগত অবিচারের বিরুদ্ধে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর সংগ্রহের অভিযান কর্মসূচী ঘোষণা করেন।        
চিকিৎসক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ বলেন, “স্বাক্ষর সংগ্রহের অভিযান চলছে। আরও অনেকে চিকিৎসক রয়েছেন শিঘ্রই তাদের সহমত পাবো। কারণ, পুলিশের নিষ্ঠুরতায় সবাই ক্ষুব্ধ ।”
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আজকের পর্যায়ে উন্নিত হওয়ার ক্ষেত্রে আফ্রিকান-আমেরিকানদের সৃষ্ট নাগরিক অধিকার আন্দোলনের অবদান অনস্বীকার্য। সে আন্দোলনে অসংখ্য আফ্রিকান-আমেরিকানের রক্ত ঝরেছে, অশ্রুপাত হয়েছে। তাদের সেই ত্যাগের মাধ্যমে অর্জিত অধিকারের বলেই আমরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেয়েছি। নিজেদের আমেরিকান হিসেবে পরিচিত করার অধিকার পেয়েছি। তাই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক যে আচরণ চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সামিল হতে হবে চলমান গণআন্দোলনে।”বিবৃতিতে আরো বলা হয়: আমেরিকাতে চিকিৎসা ক্ষেত্রে এবং  বিভিন্ন অঙ্গে অবদান রাখতে পারার  জন্য  বাংলাদেশী বংশোভূত আমেরিকান চিকৎসকরা অতন্ত গর্বিত। বাংলােদেশী চিকিৎসকরা মহামারী কভিড ১৯ চিকিৎসার জন্য সামনের সারিতে  নিবেদিত এমনকি  আমাদের চিকিৎসকরা প্রাণ দিতে ও পিছপা হননি।
তারা আরো বলেন,  আমারা জানি আমেরিকাতে আমাদের  এবং সকল সংখ্যালঘুদের আজ এই সন্মান জনক পরিস্থিতি উপভোগ করার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আফ্রিকান আমেরিকানদের। বহু  বছরের সংগ্রাম, ত্যাগ, দুঃখ ,চোখের জল ও ঘামের ইতিহাস।  আমরা  তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করি এবং তাদের সংগ্রামের জন্য আজ সকল সংখ্যালঘু সম্প্রদায় দায়বদ্ধ । তাই আজকের আমাদের এই প্রতিবাদে নির্ভয়ে সামিল হওয়া একটি নৈতিক এবং মানবিক  দায়িত্ব বলে মনে করি।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা নিজেরা দেখছি সমস্ত আমেরিকা ব্যাপি আজ সহিংসতা এবং ভাংচুর চলছে। আমাদের কমুনিটির অনেকের ব্যবসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।  তাদের পরিবার নিয়ে  অসহনীয় বিপদের মাঝে পড়েছেন। অকারণে  মানুষ হত্যা , ন্যায্য দাবি অগ্রাহ্য করা , অসম্মান করা এবং শোষণ করা এই ভাবে চলতে পারেনা। আমরা  আমেরিকান নাগরিক হওয়ার সময় তার সংবিধানকে উন্নত রাখতে শপথ নিয়ে ছিলাম।  তখনি আমরা সংবিধান অনুযায়ী  সকল বৈষ্যম্য ও অন্যায়ের বিরুধ্যে এবং নাগরিকদের সমান অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষে দায়িত্ব নিয়েছিলাম।   আমরা যখন চিকিৎসক হয়ে ছিলাম তখন ও আমরা  মানুষকে যে কোন ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করার শপথ নিয়েছিলাম। এখন এই  দুর্যোগে এটি প্রমান করার সময় এসেছে ।   আমরা  বিভিন্ন রাজ্যে দায়িত্বশীল নেতৃত্ব দেবার অঙ্গীকারে আজ এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আফ্রিকান আমেরিকান কমিউনিটির সাথে সম্পূর্ণ ভাবে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সাথে আরো অনেক বাংলাদেশী বংশদভূত আমেরিকান চিকৎসকরা শিঘ্রই একাত্মতা ঘোষণা করবেন বলে আমাদের প্রত্যাশা। স্বাক্ষরকারি ৬৫ চিকিৎসকের মধ্যে রয়েছেন পেনসিলভানিয়া : ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, ডাঃ ফাতেমা আহমেদ, ডাঃ মনজুর আহমেদ, ডাঃ কাজী আলতাফ হুসাইন, ডাঃ ইবরুল চৌধুরী, ডাঃ আজাদ আহমেদ, ডাঃ নাহরীন আহমেদ, ডাঃ মালিহা আহমেদ। নিউইয়র্ক : ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মাহবুব আহমেদ, ডাঃ কামাল আহমেদ, ডাঃ মোহাম্মদ আলম, ডাঃ আশফাক হোসাইন, ডাঃ মাসুদুল হাসান, ডাঃ প্রতাপ দাস, ডাঃ জুন্নুন চৌধুরী, ডাঃ তানভীরা মুস্তাফা ইসলাম, ডাঃ ইউসুফ আল মামুন, ডাঃ নাহরীন মামুন, ডাঃ সাঈদা হোসাইন, ডাঃ নওশীন হাকিম, ডাঃ নাজমুল খান, ডাঃ নাসরিন খান ও ডাঃ মাসরুর খান। নিউজার্সি : ডাঃ মাহবুব রহমান, ডাঃ ফিরোজ রহমান, ডাঃ ফজলে নূর। ফ্লোরিডা : ডাঃ বিএম আতিকুজ্জামান, ডাঃ ইকবাল আহমেদ, ডাঃ মাহমুদুল হক, ডাঃ ইমতিয়াজ আহমেদ, ডাঃ বশির আহমেদ, ডাঃ হাসান জামান। ক্যালিফোর্নিয়া : ডাঃ আবু নসর, ডাঃ রুবি হোসাইন, ডাঃ সালমা খান, ডাঃ সুহেলা খান। নর্থ ক্যারোলিনা : ডাঃ আবুল ইমাম, ডাঃ দাবিরুদ্দিন হুমায়ুন, ডাঃ মালেক আহমেদ, ডাঃ রিয়াজ চৌধুরী। মেরিল্যান্ড : ডাঃ হলিদা হানুম আক্তার, ডাঃ আব্দুল্লাহ হেল বাক, ডাঃ রফিক আহমেদ। ডেলওয়ার : ডাঃ আশিক আনসার, ডাঃ নুরুন বেগম, জর্জিয়া : ডাঃ মহম্মদ আলী মানিক, ডাঃ খাজা আহমেদ, ডাঃ সায়মা খান। কেনটাকি : ডাঃ আয়েশা শিকদার, ডাঃ ইয়াহিয়া মান্নান, ডাঃ মুশতাক আহমেদ। নেভাদা : ডাঃ চৌধুরী হাফিজ আহসান, ডাঃ সেলিনা পারভীন। টেক্সাস : ডাঃ নওশীন জামাল , ডাঃ বাসেত খান। মিশিগান: ডাঃ মহম্মদ হোসাইন, ডাঃ মোতাহার আহমেদ, ম্যাসাচুসেটস : ডাঃ ইসমত হাকিম, কানেকটিকাট : ডাঃ গোলাম রাসূল গাজী, ডাঃ আদিবা গীতি। ওহায়ো : ডাঃ জামিল আহমেদ। নিউ মেক্সিকো: ডাঃ ফারিনাজ খান। লুইজিয়ানা: ডাঃ দেওয়ান মজিদ। ইন্ডিয়ানা: ডাঃ তাসবিরুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV