Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

শিশুদেরও ব্যায়াম দরকার

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: July 15, 2011 | 2:03 AM

ইউএসএনিউজ ডেস্ক: শিশুদের মোটা হওয়ার প্রবণতা ও তাদের পর্যাপ্ত বুদ্ধির বিকাশ নিয়ে পিতা-মাতারা বেশ উদ্বিগ্ন। এর একটি সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। শরীরচর্চা বা ব্যায়াম সব বয়সের মানুষের জন্য অপরিহার্য বলা হলেও সে তালিকায় নবজাতক শিশুদেরকে এতদিন রাখা হয়নি। তবে, সমপ্রতি যুক্তরাজ্যের এক গবেষণায় জানা গেছে, জন্মের প্রাথমিক বছরগুলোতেও শিশুদেরকে শরীরচর্চার অভ্যাস করাতে হবে। এ নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এ খবর দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পর থেকে শিশুকে শরীরচর্চার অভ্যাস করাতে হবে। এতে বলা হয়েছে, শিশুদের শরীরচর্চার জন্য বিশেষভাবে তৈরি বেবি জিম ম্যাট বা মাদুরের ওপর হামাগুড়ি দিতে শিশুকে উৎসাহিত করতে হবে। শুধু তাই নয়। প্রতিদিন নিয়মিত ১৫ মিনিট সাঁতার কাটা প্রশিক্ষণ ও হাঁটার অভ্যাস করাতে হবে। শিশুদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা ও অলসতার সঙ্গে মস্তিষ্কের উন্নতি বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা থেকেই এমন তথ্য দিয়েছেন গবেষকরা। ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার স্যালি ডেভিস বলেন, যেসব শিশু এখনও হাঁটতে শেখেনি, তাদেরকে মেঝেতে হামাগুঁড়ি দেয়া, খেলাধুলা করা বা গড়াগড়ি দেয়ার অভ্যাস করানো অপরিহার্য। তিনি বলেন, এগুলো আপনার শিশুর সবলভাবে বেড়ে ওঠার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে ও পরবর্তী জীবনে তারা সহজে কোন অসুখ-বিসুখে আক্রান্ত হবে না।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ