নিউইয়র্ক সিটির ব্রুকলীনে করোনা টেস্টে দুই শতাধিক প্রবাসী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ‘মার্ক হোমকেয়ার’র সহায়তায় ৫ জুন শুক্রবার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে দিনব্যাপী করোনা টেস্টের ভ্রাম্যমান ক্যাম্পে দুই শতাধিক প্রবাসী অংশ নেন। এভাবেই করোনা টেস্ট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে। এই সেন্টার পরিচালনায় ছিলেন কমিউনিটি লিডার কাজী আজম, ফিরোজ আহমেদ প্রমুখ।

টেস্টিং চলার সময় এসেছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্ণী মঈন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্টজনেরা। সকলেই এমন একটি আয়োজনের প্রশংসা করেছেন। ‘কারণ, অনেকেই নানাবিধ কারণে হাসপাতালে যেতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। অথচ সময়ের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসে সংক্রমিত কিনা তা নিশ্চিত হতে আগ্রহী সকলেই। সেই পথ সুগম হলো এমন আয়োজনে’-উল্লেখ করেন কাজী আজম। তিনি বলেন, সামনের শুক্রবার একইধরনের টেস্টিং সেন্টার অনষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। বাংলাদেশী পুলিশ এসোসিয়েশন তথা বাপা এবং ফোবানার সহযোগিতায় পরবর্তীতে ব্রঙ্কস এবং জ্যামাইকাসহ কমিউনিটির বিভিন্ন স্থানে এমন ক্যাম্প করার কথাও জানান মার্ক হোমকেয়ারের কর্মকর্তা মি. জিম।
ব্রুকলীনের এ ক্যাম্প পরিচালনায় সর্বাত্মক সহায়তা ছিলো ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগানিয়ান’ (চট্টগ্রামবাসীর জন্যে সহযোগিতাকারিরা) নামক সদ্য প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই বিপুল অর্থে ক্রয় করা চিকিৎসা সামগ্রি পাঠিয়েছে চট্টগ্রামে-এ তথ্য জানান কর্মকর্তারা। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’