আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন বাইডেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর জো বাইডেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে এ জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেন তিনি। এর আগে গত এপ্রিল মাসে সমাজতান্ত্রিক ধ্যান ধারণার বার্নি স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর পরই জো বাইডেনের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তবে শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো।
ডেমোক্র্যাট প্রার্থী হতে জো বাইডেনের ১,৯৯১ জন প্রতিনিধির সমর্থন দরকার ছিল। গত সপ্তাহে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে দেলাওয়ারের সাবেক সিনেটর বাইডেন পান এক হাজার ৯৯৫ প্রতিনিধির সমর্থন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবারই এ প্রাইমারিগুলোর ফল প্রকাশিত হয়।
জো বাইডেনকে এখন দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে। ওই কনভেনশনেই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। এরপরই তিনি প্রচারণায় নামবেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাটদের প্রথম দিককার প্রাইমারিতে স্যান্ডার্সই এগিয়ে ছিলেন। সুপার টুয়েসডেতে স্যান্ডার্সকে হারিয়ে এগিয়ে যান বাইডেন। স্যান্ডার্স ছিলেন শক্ত প্রগতিশীল। ফলে তার ভোট বেশ কয়েকভাগে ভাগ হয়ে যায়। এতেই হার মানতে বাধ্য হন স্যান্ডার্স। এদিকে মনোনয়ন পাওয়া জো বাইডেন ট্রাম্পকে হারাতে ডেমোক্রেট দলের সবাইকে এক হয়ে লড়াই করার আহবান জানিয়েছেন। রয়টার্স
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং