Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জর্জ ফ্লয়েড থেকে নিখিল তালুকদার সকল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে নির্মূল কমিটি নিউইয়র্কের একাত্মতা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: June 8, 2020 | 11:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেনিসোটায় শ্বেতাঙ্গ পুলিশ কতৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে যখন গোটা বিশ্বে ছড়িয়ে পরেছে, ঠিক তখনি একই কায়দায় মাতৃভূমি বাংলাদেশেও পুলিশ কতৃক সংখ্যালঘু কৃষক নিখিল তালুকদারকে হত্যা করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড এবং বাংলাদেশে নিখিল তালুকদার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ধর্ম ও বর্ণ বৈষম্য বিরোধী সকল আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গত ৭ই জুন রবিবার জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় সভার শুরুতেই ৭ জুন ‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী বলেন বর্ণ বৈষম্য বিরোধী যে আন্দোলন বর্তমানে হচ্ছে, এটা শুধু কৃষ্ণাঙ্গদের আন্দোলন নয়, এটা আমাদের সকলের আন্দোলন কারণ ধর্ম বা বর্ণ বৈষম্যের শিকার আমরাও প্রতিনিয়ত হই এবং ভবিষ্যতেও হতে পারি। যুক্তরাষ্ট্রে বৈষম্য আগেও ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর এটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এই দেশের প্রেসিডেন্ট হয়ে সে বর্ণ বা ধর্মীয় বৈষম্য বন্ধ করার কোন চেষ্টাতো করেই নি, তার উপর বর্ণ বৈষম্য বিরোধী এই মানবধিকার আন্দোলনকে নিয়ে বিরূপ মন্তুব্য করেছে। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে সরকার পরিবর্তনের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে রায়ের সুযোগ আছে, আমি মনে করি আমেরিকার জনগণ নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে তার যথাযথ উত্তর দিবেন। আর বাংলাদেশে নিখিল তালুকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করেন ততক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মন্ত্রণালয় পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেন না, এটা খুবই দুঃখজনক। আমি এই ধরনের হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করছি। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙালীর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক কৌশিক আহমেদ বলেন, যুগে যুগে আমরা বৈষম্যবাদ দেখেছি, কিন্তু সাথে সাথে এটাও আমরা দেখেছি মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং এই বৈষম্য বিরোধী যুদ্ধ যে শেষ হয়ে যায়নি জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তা আবার দেখতে পাচ্ছি। জর্জ ফ্লয়েড একজন প্রতীক, এই যুক্তরাষ্ট্রে গত ৩০ বছর পুলিশি নির্যাতনে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলের গায়ের রং কিন্তু কালো। শুধু আমেরিকানরা নয়, সারা বিশ্বের মানুষ মনে করছে জর্জ ফ্লয়েডকে কালো বলেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমেরিকার মত একটি সভ্য দেশেও আমরা দেখতে পাই মানুষকে বিচার করা হয় তার গায়ের রং দিয়ে, তার ধর্ম দিয়ে কিংবা তার ইমিগ্রেসন স্ট্যাটাস দিয়ে। বাংলাদেশেও বৈষম্য আছে, সেটা হচ্ছে ধর্মীয় বৈষম্য। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে সাধারণ মানুষ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নেমে আসে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাইনা। এখানে মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে সেটা আমাকে আশা জাগায়, এভাবে মানুষ যেখানেই প্রতিবাদমুখর হবে সেখানেই বৈষম্য অনেকটাই কমিয়ে আনা যাবে বলে আমি মনে করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV