নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল: এ্যাপয়েন্টমেন্ট এবং Trackable ইউএস পোস্টাল সার্ভিসের মাধ্যমে সেবা গ্রহণের অনুরোধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমন প্রতিরোধে স্থানীয় নিউইয়র্ক সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক হতে trackable ইউএস পোস্টাল সার্ভিসের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য কনস্যুলেট এর ওয়েবসাইট (www.bdcgny.org) এর সংশ্লিষ্ট সেবা মডিউলে ক্লিক করুন।
জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট কনস্যুলার সেবা গ্রহণের জন্য শুধুমাত্র এ্যাপয়েন্টমেন্ট এর ভিত্তিতে কনস্যুলেট জেনারেলে আগমন করা যাবে। এ্যাপয়েন্টমেন্ট/জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত টেলিফোন নম্বর/ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
হটলাইন (১) : ৬৪৬-৬৪৫-৭২৪২
হটলাইন (২) : ৯২৯-৪২৪-২৭৫৮
ই-মেইল : [email protected]
বর্তমান করোনা ভাইরাস সংক্রমনের পরিপ্রেক্ষিতে এ্যাপয়েন্টমেন্ট ব্যতিত কনস্যুলেট সশরীরে আগমন করা যাবে না।
সকলের কল্যাণার্থে CDC (Centers for Disease Control and Prevention) এবং নিউইয়র্ক স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ রোধে বর্ণিত স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।বিজ্ঞপ্তি
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests