Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

নাগরিক সাংবাদিকতা: ‘জর্জ ফ্লয়েড সিটিজেন জার্নালিজম এওয়ার্ড’ চাই

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: June 10, 2020 | 10:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী এবং পুলিশী বর্বরতা নির্মূলের দাবিতে চলমান আন্দোলনের মূল মাধ্যম অর্থাৎ ফ্লয়েডকে হাটু চাপা দিয়ে প্রায় ৯ মিনিটের সেই নির্মমতার দৃশ্য সেলফোনের ভিডিওতে ধারণকারি ১৭ বছরের হাই স্কুল ছাত্রী (কৃষ্ণাঙ্গ) ডার্নোলা ফ্রেজিয়ারকে আন্তর্জাতিক পুরস্কার প্রদানের আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মানবাধিকার সংগঠক ও শ্রমিক-অধিকার শিক্ষক ড. পার্থ ব্যানার্জি।

নিজের ফেসবুকে প্রদত্ত স্ট্যটাসে পার্থ ব্যানার্জি উল্লেখ করেছেন, কৃষ্ণাঙ্গী মেয়ে হাইস্কুল ছাত্রী ডার্নেলা ফ্রেজিয়ার মিনিয়াপলিস শহরে চোখের সামনে জর্জ ফ্লয়েডের ওপর সশস্ত্র পুলিশের বীভৎস অত্যাচার এবং অবশেষে হত্যা –সম্পূর্ণ ঘটনাটি তার ফোনে ভিডিও রেকর্ডিং করে রাখে। সেই ভিডিওর শক্তি এমনই যা এখন সারা আমেরিকায় এবং বলতে গেলে সারা পৃথিবীর মানুষের কাছে মার্কিন রাষ্ট্রযন্ত্র, শাসকশ্রেণী, এবং তার পুলিশের বর্ণবিদ্বেষ, নিপীড়ন এবং প্রতিদিনের নির্মম হত্যার জীবন্ত মানবিক দলিল। তার ভিত্তিতেই উত্তাল জনরোষ, এবং এই করোনাভাইরাস সংকট উপেক্ষা করে ঐতিহাসিক জনআন্দোলন।

এই নাগরিক সাংবাদিকতা, নতুন প্রজন্মের বিবেক এবং সাহসকে অত্যাচারী শাসকশ্রেণী ভয় পায়। এখন ডার্নেলা এবং তার মা আত্মগোপন করতে বাধ্য হয়েছেন, কারণ তাঁদের এখন জীবনের আশংকা। ডার্নেলা এই ঘটনার সাক্ষী থেকে এবং এই হত্যা প্রত্যক্ষ করে ট্রমা (যন্ত্রণার) শিকার। আমরা চাইবো, দেশে দেশে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন এই মেয়েটির কথা সবাইকে বলে, এবং তার মতো সাহসী নাগরিক সাংবাদিকতার আশ্রয় নিয়ে শাসকশ্রেণীর হিংসা, নিপীড়ন এবং দুর্নীতি ফাঁস করে দেয়। আমরা ডার্নেলার এই বৈপ্লবিক অ্যাক্টিভিজমকে কুর্নিশ জানাই। চেষ্টা করছি তাকে স্বীকৃতি দেবার। যে পুরষ্কারের নাম হতে পারে ‘জর্জ ফ্লয়েড সিটিজেন জার্নালিজম এওয়ার্ড’। তবে জানিনা, মূলস্রোত মাধ্যম এবং তাদের অছি কর্পোরেট বিশ্ব এবং শাসকশ্রেণীর রাজনীতি তা করতে দেবে কিনা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV