Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জর্জ ফ্লয়েড হত্যা প্রতিবাদ কর্মসূচি: সংবাদ কভারকারি ৩০০ সাংবাদিক নিগৃহিত

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: June 10, 2020 | 10:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভ কর্মসূচির সংবাদ কভারকারি সাংবাদিক, ক্যামেরাম্যানসহ গণমাধ্যমের ৩ শতাধিক কর্মী পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন বলে সিপিজে অভিযোগ করেছে। ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার কর্তৃক সংগৃহিত তথ্য উদ্ধৃত করে সিপিজে স্থানীয় সকল প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের যেন হয়রানি, গ্রেফতার কিংবা বাধা প্রদান করা না হয়।

এছাড়া কার্ফিউ চলাকালেও গণমাধ্যম কর্মীরা যাতে অবাধে দায়িত্ব পালন করতে পারেন সেদিকেও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছে সিপিজে (কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস)। এ সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীরা যাতে শাস্তির আওতায় থাকে-সে ব্যাপারেও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে। নিউইয়র্কভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা বলেছেন যে, ১২৫টিরও অধিক অঘটন ঘটেছে। যার ভিকটিম হয়েছেন সাংবাদিকরা। গ্রেফতারের ঘটনাও ঘটেছে।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে বাংলাদেশী দুই সাংবাদিক (হাসানুজ্জামান সাকি, সময় টিভি এবং মোহাম্মদ শহীদুল্লাহ, ইসলামিক টিভি) ও বিক্ষোভে ঘাপটি মেরে থাকা লুটেরা শ্রেণীর লোকজনের হামলার শিকার হয়েছিলেন ম্যানহাটানে লুটতরাজের ছবি ধারণের সময়।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ