Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেলের প্রাইমারিতে প্রথম নারী অডিটর নির্বাচিত হলেন বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: June 11, 2020 | 7:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী মনোনয়নের নির্বাচনে (প্রাইমারি) প্রথম নারী অডিটর নির্বাচিত হলেন বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ। এই স্টেটের ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম একজন অশ্বেতাঙ্গ মহিলা এবং ব্রাউন কালার ইমিগ্র্যান্ট প্রাইমারিতে জয়লাভ করলেন। এর আগে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া আমেরিকান বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবেও। স্টেট অডিটর জেনারেলের প্রাইমারিতে ড. নীনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটসবার্গ সিটি কম্পট্রোলার মাইকেল ল্যাম্বকে ৬৭ হাজারের অধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন । ৫ লক্ষাধিক ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এই নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

২ জুন অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে ১০ জুন বুধবার দিবাগত রাত ১২টায় প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী যে ভোটে ড. নীনা এগিয়ে রয়েছেন। গণনার বাইরে থাকা ভোটের চেয়ে এগিয়ে থাকা ভোটের সংখ্যা বেশি। এছাড়া ড. নীনার ভোট ব্যাংক ফিলাডেলফিয়া সিটি এবং সংলগ্ন এলাকার গণনাও হয়নি। এ অবস্থায় লকডাউনের মধ্যেই উল্লাস শুরু করেছেন প্রবাসীরা। শ্বেতাঙ্গ অধু্ষতি রিপাবলিকানদের এলাকায় এই বিজয় বাংলাদেশি অভিবাসীদের জন্য বেশ আনন্দের। এর মধ্যে ড. নীনা আহমেদকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্বও।

ড. নীনা আহমেদ ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসার পর ইউনিভাসিটি অব পেনসিলভেনিয়া থেকে পিএইচডি করেন রসায়নে। থমাস জেফারসন ইউনিভার্সিটি থেকে করেন মেডিকেল ফেলোশিপ। সেই থেকেই তিনি সপরিবারে বাস করছেন পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন এলাকায়। অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করছেন প্রায় ৩২ বছর। এতে ড. নীনার সাথে তৃণমূলে তৈরী হয় জোরদার একটি সম্পর্ক। ব্যাপক পরিচিতি পান স্টেট জুড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV