Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বদরুন খান ও এন মজুমদারকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আনুষ্ঠানিক সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: June 11, 2020 | 12:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন বদরুন খান ও মোহাম্মদ এন মজুমদারকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানিয়েছে। প্রবাসের বৃহত্তম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এবার একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৩শে জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মূলধারার  নির্বাচনে অংশ গ্রহণকারী দুই সম্ভাবনাময় প্রার্থীকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করেছে। গত ৬ জুন নিউইয়র্কের ভার্চুয়েল স্টুড়িওতে অনুষ্ঠিত এই অফিসিয়াল এনডোরসমেন্ট অনুষ্ঠানটি একযোগে এবি টিভি, ইউএস এ বাংলা টিভি ও ফেইসবুক লাইভ পেইজে প্রচারিত হয়েছে।

উল্লেখ্য, ডেমক্রেটিক পার্টির প্রাইমারী নির্বাচন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র প্রাক্তন সভাপতি ও কমিউনিটির প্রিয়মুখ বদরুন নাহার খান নিউইয়র্ক ডিসটিক্ট ১৪ থেকে কংগ্রেসওমেন পদে (Candidate, US house of Representative, New  York District 14 ও বাংলাদেশী  আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্ক ৮৭ থেকে এসেম্বলী ডিসটিক্ট লিডার (Candidate for District Leader, Assembly District 87) পদে নির্বাচন করতে যাচ্ছেন।

সংগঠনের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এনডোরসমেন্ট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। অনুষ্ঠানে  ভিড়িও বার্তার মাধ্যমে বদরুন নাহার খান ও মোহাম্মদ এন মজুমদার কে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, প্রাক্তন সভাপতি বদরুল হোসেন খান, প্রাক্তন  সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জুনেদ আহমদ খান, আব্দুল হাসিব মামুন, আহমেদ জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ চৌধুরী, ট্রাষ্টি বোর্ড সদস্য এম এ সালাম, এডভোকেট নাসির উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মুসলীম ইমিগ্রেন্ট ফর জাষ্টিস সভাপতি সাব্বির গুল, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান, আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলওয়ার, হবিগন্জ জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার ডিসটিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগন্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দিন, সিলেট সদর সমিতি ইউএসএ ইনক সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন আহমদ চৌধুরী, সিলেট বিভাগ পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, গোলাপগন্জ সোসাইটি নিউইয়র্ক এর সভাপতি হেলিম উদ্দিন, বৃহত্তর সিলেট গণ দাবি পরিষদ এর সাধারণ সম্পাদ আব্দুল হাই, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি  আব্দুল গফ্ফার চৌধুরী খসরু,  বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল সাধারণ সম্পাদক নজরুল হক, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেইন জালাল, হবিগন্জ সদর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ মোস্তাক এলাহী চমন ও সমাজকর্মী চৌধুরী মোমিত তানিম।
এছাড়াও জালালাবাদ এসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন সহ সভাপতি জোসেফ চৌধুরী, সফি উদ্দিন তালুকদার, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক, মানিক আহমেদ, কার্যকরী পরিষদ সদস্য হেলিম উদ্দিন, রোকন হাকিম ও মান্না মোনতাসির ।
সভায বক্তাগন বদরুন নাহার খান মিতা ও মোহাম্মদ এন মজুমদারকে স্ব স্ব পদে যোগ্যতম আখ্যায়িত করে তাদেরকে ২৩শে জুনের প্রাইমারী নির্বাচনে ভোট প্রদান এবং সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করার জন্য ভোটার বৃন্দের প্রতি আকুল আবেদন জানান।

বদরুন নাহার খান মিতা তাঁর সমর্থনে জালালাবাদ এসোসিয়েশনের এই আয়োজনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, এই পদের জন্য গত এক বছর থেকে তিনি কাজ করে আসছেন। বর্তমান কংগ্রেস ওমেন ওয়াকাসিও এই দূর্যোগের সময় যতাযত ভাবে দায়িত্ব পালন করলে কুইন্স এবং ব্রঙ্কসে এত প্রাণহানী হত না। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে চাকুরীর নতুন সুযোগ সৃষ্টি সহ সংখ্যালগু জনগোষ্টির কল্যাণে কাজ করবেন। তিনি ২৩শে জুন বাংলাদেশী ও সিলেটী সকলকে ভোট প্রদানের আকুল আবেদন জানান।

মোহাম্মদ এন মজুমদার তাঁকে সমর্থন করায় জালালাবাদ এসোসিয়েশন এর কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের কমিউনিটির মানুষের এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যর্থতা যে আমরা এখনও নিউইয়র্কের কোথাও অবস্থান সৃষ্টি করতে পারিনি। এমন কোন লোক নেই যে আমাদের জন্য মেইনস্টিমে কাজ করবে ।তাই সকল দ্বিধা বিভক্তি পরিহার করে আমাদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী ২৩শে জুনের নির্বাচনে ডিসটিক্ট ১৪ থেকে নির্বাচনে বদরুন খানকে ও ডিসটিক্ট ৮৭ থেকে তাঁকে ডিসটিক্ট লিডার পদে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আমাদের ঐকান্তিক ইচ্ছা ছিল মূলধারার সকল প্রার্থীকে নিয়ে নিউইয়র্কে একটি বড় ধরনের সভা করার। কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে তা সম্ভব হয়ে উটেনি। তাই ভার্চুয়েল স্টুডিও এর মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের প্রার্থীরা সাহস নিযে এগিয়ে এসেছেন। এখন আমাদের উচিত তাদেরকে সর্বাত্বক সহযোগিতা করা। আমি বিশ্বাস করি আমরা না পারলেও আমাদের আগামী প্রজন্ম একদিন আমেরিকার মূলধারায় শক্তিশালী অবস্থানে সৃষ্টি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রার্থীদের স্বপক্ষে কাজ করি।

শেষার্ধে জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সফল সভাপতি সদ্য প্রয়াত মরহুম কামাল আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV