Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসীদের

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: June 12, 2020 | 12:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : টানা সাড়ে ৩ দশকের আমেরিকা প্রবাসী এবং পরবর্তীতে দেশমাতৃকার টানে স্বদেশে ফিরে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সানুগ্রহে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অধিষ্ঠিত ড. এ, কে, আব্দুল মোমেন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারণায় ক্ষোভ এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট নাগরিকেরা। এক যুক্ত বিবৃতিতে ১১ মে বৃহস্পতিবার তারা সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বলেছেন যে, প্রবাসের অভিজ্ঞতায় মাতৃভ’মির কল্যাণে বাকিটা জীবন অতিবাহিত করতে আগ্রহীরা যাতে বঞ্চিত না হন সে কারণেই ড. মোমেনের মত নিবেদিতপ্রাণ ‘প্রবাস-বন্ধু’ সম্পর্কে অযথা মিথ্যাচার থেকে বিরত থাকা উচিত।

ড. মোমেন আজকের পর্যায়ে উপনীত হবার নেপথ্যে এই প্রবাসের বিভিন্ন কর্মকান্ডের অভিজ্ঞতা সুফল বলেই বিবৃতিদাতারা মনে করছেন। তারা উল্লেখ করেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও উন্নয়ন বিরোধী একটি বিশেষ চক্রের হীন উদ্দেশ্য প্রনোদিত এই অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সর্বস্তরের প্রবাসীর সাথে চমৎকার সম্পর্ক বজায় রেখে বিশ্ব সভায় বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। যে কোন প্রবাসীর টেলিফোন তিনি রিসিভ করেছেন। প্রবাসীদের ডাকে সাড়া দিয়েছেন। এভাবেই প্রবাসীদের প্রতি তাঁর এক গভীর মমত্ববোধ আমরা প্রত্যক্ষ করেছি। সেই ধারায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও নিজেকে সোচ্চার রেখেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ‘যারা বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে লিপ্ত, মূলত: তারাই প্রবাসে বাঙালিদের মধ্যে অনৈক্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য এহেন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ড. এ কে এ মোমেন প্রবাসী-বান্ধব সরকারের একজন প্রবাসী-বান্ধব পররাষ্ট্রমন্ত্রী। গত দেড় বছরে একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অবদান অবশ্যই প্রশংসনীয়। সকলেই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি প্রবাসীদের কল্যাণে ও উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন-যার সুফল প্রবাসীরা নানাভাবে পেতে শুরু করেছেন।

বিবৃতিদাতারা বলেছেন, আমরা আশা করি আমাদের সবার প্রিয় ও প্রবাস-বান্ধব পররাষ্ট্রমন্ত্রী ডঃ আবদুল মোমেন সকল অসত্য অপপ্রচার পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠণে এগিয়ে যাবেন।

এই বিবৃতিতে স্বাক্ষরকারিগণের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান ড, জিয়াউদ্দিন আহমেদ (ফিলাডেলফিয়া), মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর ( ওয়াশিংটন ডিসি) এবং সেক্রেটারি-সমাজকর্মী হাজী আব্দুল কাদের মিয়া (নিউইয়র্ক), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু-বাংলাদেশ সম্মেলনের সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), কমিউনিটি লিডার ডা. ইবরুল হাসান চৌধুরী (পেনসিলভেনিয়া), পিপলএনটেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিপ, যুক্তরাষ্ট্রস্থ ‘আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’র প্রেসিডেন্ট এম এ সালাম (নিউজার্সি), জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান, আপার ডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মিলবোর্ণ বরোর ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, কোষাধ্যক্ষ এবং বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান, সাংস্কৃতিক সংগঠক সবিতা দাস, উইলি নন্দি, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের, নিউইয়র্কের কমিউনিটি লিডার আবু নাসের, নজরুল ইসলাম বাবুল, নিউজার্সির ডেমক্র্যাট দেওয়ান বজলু, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহীদুল ইসলাম, উত্তর আমেরিকায় জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঈনুল হক চৌধুরী হেলাল এবং সাবেক সেক্রেটারি জেড চৌধুরী জুয়েল, চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি আশরাব আলী খান লিটন, স›দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির (নিউইয়র্ক) প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ, কমিউনিটি এ্যাক্টিভিস্ট শুভ রায়, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান, রাজনীতিক মিসবাহ আহমেদ প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV